মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রোনালদোর বিয়ের দিনক্ষণ চূড়ান্ত, পাত্রী আর্জেন্টাইন

পর্তুগালের ফুটবল মহাতারকা ও সৌদি আরবের ক্লাব আল-নাসরের ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো আগামী সপ্তাহান্তে দীর্ঘদিনের সঙ্গী আর্জেন্টিনায় জন্ম নেওয়া জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করতে যাচ্ছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান উঠে এসছে স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আগামী শনিবার দ্বীপটির রাজধানী ফুনশালের ঐতিহাসিক ক্যাথেড্রালটি একটি বড় বিয়ের অনুষ্ঠানের জন্য সংরক্ষণ করা হয়েছে।প্রতিবেদন অনুযায়ী, ৪১ বছর বয়সী রোনালদো ও ৩২ বছর বয়সী জর্জিনার বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে পর্তুগালের মাদেইরা দ্বীপের রাজধানী ফুনশালের ঐতিহাসিক ক্যাথেড্রালে। এরপর অতিথিদের জন্য সংবর্ধনা আয়োজন করা হবে বিলাসবহুল পাঁচ তারকা স্যাভয় প্যালেস হোটেলে। প্রথা অনুযায়ী, সেখানে বিয়ের অনুষ্ঠান বিকেল ৩টায় শুরু হওয়ার কথা।

এর আগে গুঞ্জন উঠেছিল, সিন্ত্রা শহরের বিখ্যাত কুইন্তা দা রেগালেইরা এস্টেটে এ সপ্তাহান্তেই তাদের বিয়ে অনুষ্ঠিত হবে। তবে পরে জানা যায়, ওই সময় এস্টেটটি সাধারণ দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। ফলে সেই গুঞ্জন আর টেকেনি।

দ্য সান-এর দাবি, স্থানীয় সময় বিকেল ৩টায় ক্যাথেড্রালে বিয়ের অনুষ্ঠান শুরু হবে। এরপর অতিথিরা স্যাভয় প্যালেস হোটেলে যাবেন, যেখানে চারটি রেস্তোরাঁসহ নানা আয়োজন রাখা হয়েছে।

হোটেলের একটি সূত্র জানিয়েছে, শুক্রবার ও শনিবার হোটেলের দুটি তলা এবং বারসহ কয়েকটি নির্দিষ্ট এলাকা অতিথিদের জন্য বন্ধ থাকবে। বিশেষ আয়োজনের কারণেই এই সিদ্ধান্ত নওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।ফুনশাল শহরটি রোনালদোর জন্ম ও বেড়ে ওঠার স্থান। শহরটিতে তার সম্মানে একটি ব্রোঞ্জের ভাস্কর্য রয়েছে, আর একটি হোটেলও তার নাম বহন করছে।

বর্তমানে রোনালদোর মোট সম্পদের পরিমাণ আনুমানিক ১২০ থেকে ১৪০ কোটি মার্কিন ডলারের মধ্যে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এত বিপুল সম্পদের মালিক হওয়া সত্ত্বেও জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজনের জন্য জন্মভূমিকে বেছে নেয়াকে আবেগঘন সিদ্ধান্ত হিসেবেই দেখা হচ্ছে।

শৈশবে দারিদ্র্যের মধ্যেই বেড়ে উঠেছেন রোনালদো। ভাইবোনদের সঙ্গে একটি ছোট কক্ষ ভাগাভাগি করে থাকতে হতো তাকে। মাত্র ১১ বছর বয়সে স্বপ্নের পথে যাত্রা শুরু করতে তিনি পরিবার ছেড়ে লিসবনে স্পোর্টিং ক্লাবের একাডেমিতে যোগ দেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রোনালদোর বিয়ের দিনক্ষণ চূড়ান্ত, পাত্রী আর্জেন্টাইন

প্রকাশিত সময় : ১০:৪৮:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬