শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই নৌকার মাঝে চাপা পড়ে প্রাণ গেল বালুশ্রমিকের

নেত্রকোণার কলমাকান্দায় নদী থেকে বালু তোলার সময় দুই নৌকার মাঝে চাপে পড়ে রিফাত (২০) নামে এক বালুশ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (৫ আগস্ট) উপজেলার রংছাতী ইউনিয়নের বরুয়াকোনা এলাকায় মহাদেও নদীতে এ দুর্ঘটনা ঘটে। রিফাত সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের মোহাম্মদ আলীপুর গ্রামের সেকুল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরুয়াকোনা এলাকায় নৌকাযোগে শ্রমিকরা নদীতে ডুব দিয়ে অবৈধভাবে বালু তোলার কাজ করছিলেন। রিফাতও একটি নৌকায় কাজ করছিলেন। একপর্যায়ে পাশ দিয়ে যাওয়া আরেকটি নৌকা নিয়ন্ত্রণ হারিয়ে তাদের নৌকায় সজোরে ধাক্কা দেয়। এতে দুই নৌকার মাঝখানে চাপা পড়ে গুরুতর আহত হন রিফাত। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দুই নৌকার মাঝে চাপা পড়ে প্রাণ গেল বালুশ্রমিকের

প্রকাশিত সময় : ১০:৩০:৪২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬