শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়াল বেটিসের কাছে হেরে শিরোপা ধরে রাখার মিশনে বড় ধাক্কায় ক্ষুব্ধ আর্সেনাল কোচ

প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে রিয়াল বেটিসের কাছে ৩-১ গোলে হেরেছে আর্সেনাল। আয়ারল্যান্ডের ডাবলিনের আভিভা স্টেডিয়ামে হওয়া ম্যাচে রক্ষণভাগের মারাত্মক ভুলে প্রথমার্ধেই তিন গোল হজম করে গানাররা।

কোচ মিকেল আর্তেতা জানান, হতাশাজনক এই পারফরম্যান্সে খেলোয়াড়রা অত্যন্ত ক্ষুব্ধ ও হতাশ হলেও একে অনুপ্রেরণা হিসেবে কাজে লাগাতে চান তিনি।
ম্যাচে দলের নিষ্প্রভ পারফরম্যান্সে টাচলাইনে মাইকেল আর্তেতার হতাশা, এটাই ফুটিয়ে তুলেছে যে বর্তমান স্কোয়াড নিয়ে আর্সেনাল অনায়াসে শিরোপা ধরা রাখার মিশন সহজ হবে না। খবর দ্য সান

নেলসন বা ভিয়েরার মতো ব্যাক-আপ খেলোয়াড়রা কিছু ম্যাচে ভালো করলেও ধারাবাহিকতা ধরে না রাথতে পারায় গানার্সদের চলতি গ্রীষ্মে আরো নতুন প্রতিভা দলে ভেড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে।

নিজেদের প্রথম অর্থবহ প্রাক-মৌসুম ম্যাচে রিয়াল বেটিসের কাছে বিধ্বস্ত হয়ে আর্সেনালকে বেশ নিষ্প্রভ দেখিয়েছে।

এদিকে এমকে ডনসের বিপক্ষে নামেমাত্র প্রীতি ম্যাচটি ছিল একটি অনুশীলন সেশন। আর গত শনিবার জিরোনার বিপক্ষে ৪-১ ব্যবধানের জয়টি ছিল তুলনামূলক সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে একটি সহজ কাজ।

তবে গত রাতের ম্যাচটি ছিল চ্যাম্পিয়ন্স লিগের সমকক্ষ একটি দলের বিরুদ্ধে আসল পরীক্ষা—যে পরীক্ষায় তারা ব্যর্থ হয়েছে।

বুকায়ো সাকা, ডেক্লান রাইস এবং ইনজুরিতে থাকা উইলিয়াম সালিভাসহ একঝাঁক বিশ্বকাপ তারকার অনুপস্থিতির বিষয়টি বিবেচনা করলে অবশ্য আর্সেনাল কিছুটা ছাড় পেতেই পারে।

তবে এই ম্যাচের পারফরম্যান্স যদি কোনো ইঙ্গিত হয়ে থাকে। তবে আর্তেতা আরো কিছু নতুন খেলোয়াড় দলে এনে দলের মান বাড়াতে মরিয়া হয়ে উঠবেন।
৭৫ মিলিয়ন পাউন্ডের চুক্তিতে ব্রুনো গিমারায়েসের আসন্ন আগমন ঠিক সেটাই করবে। তবে এখনো অনেক কাজ করা বাকি আছে।

জানা গেছে, ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রকে রিয়াল মাদ্রিদ আরো লোভনীয় চুক্তির প্রস্তাব দিয়েছে, যা এই মহাতারকাকে দলে নেওয়ার জন্য আর্সেনালের উচ্চাভিলাষী পরিকল্পনা ভেস্তে দিতে পারে।

এ ছাড়া গোলরক্ষক কেপা আরিজাবালাগার পারফরম্যান্স ছিল আরো বেশি হতাশাজনক। একদম নিম্নমানের একজন খেলোয়াড়ের মতো। রিয়াল বেটিসের প্রথম গোলটির জন্য তিনি এককভাবে দায়ী। এই স্প্যানিশ গোলরক্ষক কর্নার ঠেকাতে গিয়ে ভুল করায় দূরবর্তী পোস্টে রিকুয়েলমে সম্পূর্ণ ফাঁকায় বল পেয়ে যান এবং সহজেই আলতো টোকায় গোল করেন।

দ্বিতীয় গোলটির জন্যও কেপা আংশিকভাবে দায়ী ছিলেন। বলটি সঠিকভাবে ক্লিয়ার করতে না পারায় বেটিস বল উপহার পায়, যা থেকে নেলসন দেওসা টপ কর্নারে দুর্দান্ত দূরপাল্লার শট নিয়ে গোল করেন।

আর্তেতার নতুন সাইনিং ক্রিস্টোস জোলিস নতুন মৌসুমের জন্য আশার আলো দেখিয়েছিলেন। যখন তার নিখুঁত কর্নার থেকে পিয়েরো হিংকাপিয়ে হেডের সাহায্যে গানার্সদের হয়ে একটি গোল শোধ করেন।

কিন্তু প্রথমার্ধের ঠিক আগে আরেকটি ব্যক্তিগত ভুল, এবার কাই হাভার্টজের ভুল পাস, বেটিসকে আবার বলের দখল এনে দেয়। পাবলো ফরনালস কেপাকে পরাস্ত করে তৃতীয় গোলটি করেন।

দ্বিতীয়ার্ধে দলে ব্যাপক পরিবর্তন আসায় খেলার গতি ব্যাহত হয় এবং আর্সেনাল কোনমতে ৩-১ হেরে মাঠ ছাড়ে।

তবে ম্যাচটি আর্তেতার জন্য একটি সতর্কতা ছিল। তিনি যদি লিগে গার্নাসদের ভালো কিছু উপহার দিতে চান। তাহলে সুপারস্টার রিক্রুটমেন্ট বা বড় তারকা দলে টানা অত্যন্ত জরুরি দেখা দিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ইসলামের প্রথম জুমার খুতবায় যে বার্তা দেন মহানবী (সা.)

রিয়াল বেটিসের কাছে হেরে শিরোপা ধরে রাখার মিশনে বড় ধাক্কায় ক্ষুব্ধ আর্সেনাল কোচ

প্রকাশিত সময় : ১১:০৬:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬