আজ সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতে আমির বলেন, ‘ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট দলের সঙ্গে থাকে না, এটি একটি ভাইরাস। এক ফ্যাসিবাদকে তাড়ালে হবে না, জনগণ আর কোনো ফ্যাসিবাদ চায় না। বাংলার জমিনে কোনো ফ্যাসিবাদকে প্রশ্রয় দেওয়া হবে না।’
সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনারা প্রস্তুত থাকুন, যেভাবে ২০২৪ সালে রাস্তায় নেমে এসেছিলেন, হয়তো আবারও রাস্তায় নামতে হতে পারে। জাতির কল্যাণে একবার নয়, শতবার নামব, ইনশাআল্লাহ।’
আমিরে জামায়াত বলেন, ‘বৃহত্তর রংপুরবাসীকে বঞ্চিত করার অধিকার কারো নেই। যারা বঞ্চিত করবে, তারা হলো গণদুশমন।’
পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে না আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘২৪-এর বিপ্লব হয়েছে সমাজ থেকে সব ময়লা-আবর্জনা পরিষ্কার করার জন্য। যারা চাঁদাবাজি ও দখলদারির নেশায় আসক্ত হয়ে মানুষ খুন করছে, তারা সমাজের আবর্জনা। সমাজ থেকে এসব পরিষ্কার করতে হবে।’
তিনি আরও বলেন, ‘ক্ষমতা কারও কোমরের নিচে চিরস্থায়ী নয়। মহান আল্লাহ যাঁদের সম্মান দিয়ে ক্ষমতায় বসান, তাঁদের আবার আছাড় মেরে টুকরো টুকরোও করে দিতে পারেন।’
নিহত সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিন খুনের বিচার দাবি করে তিনি বলেন, ‘প্রশাসন কারো দলীয় বাহিনী নয়। প্রশাসন এ দেশের সম্পদ। তাঁরা সবার হয়ে কাজ করবেন।’
এর আগে জামায়াত আমির উপজেলার বোনারপাড়া শিমুলতাইর এলাকায় নিহত ইসলামী ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনের কবর জিয়ারত করেন।

রিপোর্টারের নাম 

























