বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আটঘরিয়ায় আগুনে পুড়ল পেট্রল পাম্প ও ওষুধের দোকান

পাবনার আটঘরিয়ায় কুমারগাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মিনি পেট্রল পাম্প পুড়ে গেছে। এ ছাড়া এ ঘটনায় তিনটি দোকান ও একটি প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় তলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এতে প্রাথমিকভাবে প্রায় ৩১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের কুমারগাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী একটি জেনারেটরের স্পার্কিং থেকে আগুনের সূত্রপাত হয়।

আগুনে মোহাম্মদ তোরাব আলী ভূঁইয়ার মিনি পেট্রল পাম্পের প্রায় ১৫ লাখ টাকা, আয়নাল বিশ্বাসের একটি মুরগির ওষুধের দোকানে প্রায় ৬ লাখ টাকা, আবুল হোসেনের একটি ওষুধের দোকান ও একটি ভুসিমালের দোকান পুড়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

অন্যদিকে, আগুনে মাতৃছায়া প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় তলাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আনুমানিক প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, আটঘরিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহত হয়নি।

প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩১ লাখ টাকা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আটঘরিয়ায় আগুনে পুড়ল পেট্রল পাম্প ও ওষুধের দোকান

প্রকাশিত সময় : ০৫:৩৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬