বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএমডিএর নির্বাহী পরিচালক হলেন জাহাঙ্গীর আলম খান

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালক হিসেবে জাহাঙ্গীর আলম খানকে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব গোলাম রাব্বানী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮-এর ধারা ১৪-এর উপধারা (২) অনুযায়ী জাহাঙ্গীর আলম খানকে নির্বাহী পরিচালক (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিএমডিএর নির্বাহী পরিচালক হলেন জাহাঙ্গীর আলম খান

প্রকাশিত সময় : ০৫:৩০:১১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬