নওগাঁর মান্দা উপজেলার পাঁচটি মাদরাসা থেকে ২০২৬ সালের দাখিল পরীক্ষায় অংশ নেওয়া ৫৬ জন পরীক্ষার্থীর একজনও পাস করতে পারেনি। এমন ফলাফলের পেছনে পরীক্ষার কেন্দ্রে হঠাৎ সিসিটিভি ক্যামেরা স্থাপনকে অন্যতম কারণ হিসেবে দাবি করেছেন চকদেবীররাম চকভোলাই আলিম মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জালাল উদ্দিন।
তার দাবি, সিসিটিভি ক্যামেরার সামনে শিক্ষার্থীরা ভীত ও বিহ্বল হয়ে পড়ায় তারা পরীক্ষায় ভালো করতে পারেনি।
শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের মধ্যে কুসুম্বা শাহী দাখিল মাদরাসায় ১৮ জন শিক্ষকের বিপরীতে ৯ জন পরীক্ষার্থীর সবাই ফেল করেছে।
রামনগর দাখিল মাদরাসায় ১৪ জন শিক্ষকের বিপরীতে ১৩ জন পরীক্ষার্থীর কেউ পাস করতে পারেনি।
চকদেবীররাম চকভোলাই আলিম মাদরাসায় ২১ জন শিক্ষকের বিপরীতে ১৫ জন পরীক্ষার্থীর সবাই ফেল করেছে।
এছাড়া চক রঘুনাথ দাখিল মাদরাসা থেকে ১৩ জন এবং এলেঙ্গা দাখিল মাদরাসা থেকে ৬ জন পরীক্ষার্থী দিলেও তারা কেউ পাস করতে পারেনি।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 






















