বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দিন গোনা ও কিছু ম্যানেজমেন্ট ছাড়া আমার কিছু করার নাই: জ্বালানিমন্ত্রী

ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) মেরামত না হওয়া পর্যন্ত আপাতত দিন গোনা ও লোডশেডিং ব্যবস্থাপনা করা ছাড়া আর কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত একটি অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
এফএসআরইউর ত্রুটি সারানোর জন্য কাজ চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘‘এখন শুধু আমাকে দিন গোনা ছাড়া, আর ওই যে ইঞ্জিনিয়াররা কাজ করছে এফএসআরইউতে, এটা করা ছাড়া আমার কিছু (করার) নাই।’’
‘‘আর কিছু ম্যানেজমেন্ট করা, যাতে কম লোডশেডিং হয়, যাতে আমি ইন্ডাস্ট্রিকে গ্যাসটা দিতে পারি, এই ম্যানেজমেন্টটা করা। এছাড়া আপনিই বলেন আমার হাতে আর কী থাকতে পারে।’’
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আমরা কিন্তু বসি নাই। আমরা কিছুদিন আগে আমাদের দেশের ইনভেস্টর সবার সঙ্গে বসছিলাম। আমরা মালয়েশিয়ার সঙ্গে কথা বলছি। আমাদের প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন।
এ সময় তিনি আরও জানান, ২০২৯ সাল নাগাদ বাংলাদেশে তিনটি নতুন ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন করা হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দিন গোনা ও কিছু ম্যানেজমেন্ট ছাড়া আমার কিছু করার নাই: জ্বালানিমন্ত্রী

প্রকাশিত সময় : ০৬:৩১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬