শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী থেকে আস্ত বাস চুরি, উদ্ধার হলো ঝিলিম বাজার থেকে

রাজশাহী মহানগরীর নওদাপাড়া বাস টার্মিনাল সংলগ্ন রাস্তা থেকে চুরি হয়েছিল ইউনিক রোড রয়েলস (NK Travels) নামের একটি যাত্রীবাহী আস্ত বাস। বাসটি চাঁপাইনবাবগঞ্জ সদরের ঝিলিম বাজার থেকে উদ্ধার করেছে আরএমপির শাহমখদুম থানা পুলিশ।
ইউনিক রোড রয়েলস (ঢাকা মেট্রো-ব-১১-০০৮৭) বাসের মালিক রাজশাহী নগরীর সাগরপাড়া এলাকার শ্রীপদ সরকারের ছেলে নরেন সরকার।
গত সোমবার (১০ আগস্ট) সকাল ৮টায় বাসটি নওদাপাড়া বাস টার্মিনাল থেকে নওগাঁ জেলার নিয়ামতপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং বিকেল ৫টার দিকে নওগাঁ থেকে নওদাপাড়া বাস টার্মিনালে ফিরে আসে। সন্ধ্যা ৬টার দিকে বাসটি পরিষ্কার পরিচ্ছন্ন করে নওদাপাড়া বাস টার্মিনাল থেকে ভদ্রাগামী সড়কের পাশে মালিকের নিজস্ব গ্যারেজের সামনে রেখে তালাবদ্ধ করা হয়।
পরদিন সকাল ৭টার দিকে বাসটির সুপারভাইজার জালাল উদ্দিন গ্যারেজের সামনে গিয়ে বাসটি দেখতে না পেয়ে বিষয়টি মালিককে জানান। পরে মালিকসহ গ্যারেজের কর্মচারীরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও বাসটির সন্ধান পাননি। তাদের ধারণা, ১০ আগস্ট রাত সাড়ে ৯টা থেকে ১১ আগস্ট সকাল ৭টার মধ্যে চোররা আস্ত বাসটি চুরি করে নিয়ে যায়।
বাসের মালিক নরেন সরকার শাহমখদুম থানায় এজাহার দায়ের করলে মামলার তদন্তকারী কর্মকর্তা তথ্য-প্রযুক্তি ও অন্যান্য তদন্ত কার্যক্রমের মাধ্যমে বাসটির অবস্থান শনাক্ত করেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর সোয়া একটার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদরের ঝিলিম বাজার এলাকা থেকে বাসটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মার্কিন বিমানবাহী রণতরিতে নিজেদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭

রাজশাহী থেকে আস্ত বাস চুরি, উদ্ধার হলো ঝিলিম বাজার থেকে

প্রকাশিত সময় : ০৯:৪৬:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬