অস্ট্রেলিয়ার বোলাটদের ভুগিয়ে ডারউইন টেস্টে শেষ পর্যন্ত ৪২৬ রান করেছে বাংলাদেশ। স্বাগতিকদের প্রথম ইনিংসের চেয়ে এগিয়ে আছে ২২৮ রানে।
৮ উইকেটে ৪১৮ রান নিয়ে লান্চ থেকে ফিরে প্রথম ওভারেই মিরাজের দারুণ ইনিংসের সমাপ্তি। জশ হ্যাজলউডের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ৬৫ রান করা মিরাজ। তাঁর ব্যাটেই বাংলাদেশ ২০০ রানের বেশি লিড পেয়েছে।
এটি ছিল ইনিংসে হ্যাজলউডের পঞ্চম উইকেট। এই উইকেট দিয়েই ক্যারিয়ারের ৩০০ উইকেটের ল্যান্ডমার্ক ছুয়েছেন এই ফাস্ট বোলার।
শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন ইবাদত হোসেন। এই উইকেটটিও নিয়েছেন জশ হ্যাজলউড।
৬ উইকেটে ৩৫১ রানে দিন শুরু করা বাংলাদেশ আজ যোগ করতে পেরেছে ৭৫ রান। এর অবদান ৬৫ রান করা মেহেদী হাসান মিরাজের। তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছেন তাইজুল–তাসকিনরা

স্পোর্টস ডেস্ক/ ডেইলি দেশ নিউজ ডটকম 
























