সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিংড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নাটোরের সিংড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ফরহাদ আলী (৪৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার তাজপুর ইউনিয়নের শহরবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফরহাদ আলী উপজেলার ডাহিয়া ইউনিয়নের কাউয়াটিকরি গ্রামের আতাহার আলীর ছেলে। তিনি পেশায় একজন খড় ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরহাদ সোমবার সকালে শহরবাড়ি এলাকা থেকে বোরো ধানের খড় কিনে নৌকায় করে নিজ এলাকায় নিয়ে যাচ্ছিলেন। পথে চলনবিলের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের নিচে দিয়ে যাওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

​সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

২ বিলিয়ন ডলারের ক্লাবে ‘স্পাইডারম্যান : ব্র্যান্ড নিউ ডে’

সিংড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

প্রকাশিত সময় : ০৫:৪৯:০১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬