শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ ফাইনালে অঘটন: আর্জেন্টিনা দল, ১ কোচ ও ৩ খেলোয়াড়কে বড় শাস্তি-জরিমানা

ফিফা বিশ্বকাপ-২০২৬ এর ফাইনালে মারামারির ঘটনায় আর্জেন্টিনার ফুটবলারদের শাস্তি পাওয়াটা প্রায় নিশ্চিতই ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণা। এবার সেটাই এলো। বিশ্বকাপ ফাইনাল শেষে স্পেনের ফুটবলারদের সঙ্গে মারামারি করায় শাস্তি পেলেন আর্জেন্টিনার তিন খেলোয়াড় এবং এক কোচ। বড় শাস্তি পেয়েছেন লিয়ান্দ্রো পারেদেস। আর্জেন্টিনার মিডফিল্ডারকে ১০ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা ডিসিপ্লিনারি কমিশন।

তার সতীর্থ ডিফেন্ডার নাহুয়েল মলিনা ৭ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন। এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন আরেক মিডফিল্ডার থিয়াগো আলমাদা। তাদের সঙ্গে কোচ রবার্তো আয়ালা ৩ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন। অন্যদিকে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন স্পেনের মিডফিল্ডার গাভি।

শুধু শাস্তি পেয়েই পার পাননি তারা। জরিমানাও গুনতে হবে প্রত্যেককে। বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ১০ লাখ টাকা জরিমানা দিতে হবে পারেদেস ও মলিনাকে। আর বাকি তিনজন—আলমাদা, আয়ালা ও গাভিকে ৩৭ লাখ টাকা করে। শাস্তি পেয়েছে আর্জেন্টিনাও।

ঘরের মাঠে হতে যাওয়া সামনের ২ ম্যাচে ৫০ শতাংশ দর্শক নিয়ে খেলতে হবে প্রতিপক্ষের বিপক্ষে। অবশ্য এক ম্যাচ স্থগিত নিষেধাজ্ঞা রয়েছে। এ ছাড়া ৩ কোটি ৯৩ লাখ টাকাও জরিমানা গুনতে হবে ৩ বারের বিশ্বচ্যাম্পিয়নদের। ফিফার একাধিক ধারা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে। এর মধ্যে খেলাধুলাবহির্ভূত কর্মকাণ্ড প্রদর্শন, দলের অসদাচরণ এবং সমর্থকদের বৈষম্যমূলক স্লোগান ও অঙ্গভঙ্গি। সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে যেমন ফকল্যান্ড দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে ব্যানার প্রদর্শন করেছিল তারা।

নিউইয়র্ক/নিউ জার্সির ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারার পরেই প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে মারামারিতে জড়ান পারেদেস। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় ভিডিওতে দেখা যায় ম্যাচ শেষ হলে মাঠে স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়ার গলা ধরে ধাক্কা দেন পারেদেস। সাইড বেঞ্চে থেকে এসে গাভি কিছু বললে তাকেও মাটিতে ফেলে দেওয়ায় হয়। এ সময় পারেদেসের সঙ্গে ছিলেন মলিনা-আলমাদা। পরে দুই দলের কোচ-খেলোয়াড়রা পরিস্থিতি শান্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তথ্যমন্ত্রী হচ্ছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

বিশ্বকাপ ফাইনালে অঘটন: আর্জেন্টিনা দল, ১ কোচ ও ৩ খেলোয়াড়কে বড় শাস্তি-জরিমানা

প্রকাশিত সময় : ১০:৫৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬