মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আমি সারাজীবন ভার্জিন ছিলাম : মেঘনা আলম

‘আমি সারাজীবন ভার্জিন ছিলাম’-সামাজিক যোগাযোগমাধ্যমে এমন মন্তব্য করে আবারও আলোচনায় এসেছেন মডেল, অভিনেত্রী ও রাজনীতিক মেঘনা আলম। রোববার (২৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা।

স্ট্যাটাসটি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। সেখানে মেঘনা আলম নিজের ব্যক্তিগত জীবন, অভ্যাস ও আর্থিক অবস্থান নিয়ে বেশ কিছু মন্তব্য করেন। পাশাপাশি তাকে হুমকি দিয়ে কোনো লাভ হবে না বলেও উল্লেখ করেন তিনি।

মেঘনা আলম লেখেন, ‘ভাই আমি সারাজীবন ছিলাম ভার্জিন, মদ সিগারেট কিছুর অভ্যাস নেই, টাকা পয়সার বিষয়েও ভয়ঙ্কর দানশীল, যতটুকু পৈতৃক সম্পদ আছে তাই ব্যবহার করি না। হুমকি দিয়ে লাভ নেই কোনও, আমি একটু খারাপ খারাপের সাথে!’

তবে হঠাৎ এমন বক্তব্য দেওয়ার কারণ কী কিংবা তিনি কাকে উদ্দেশ্য করে এসব কথা বলেছেন, তা স্ট্যাটাসে পরিষ্কার করেননি মেঘনা আলম। ফলে পোস্টটি ঘিরে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন। কেউ মন্তব্য করছেন, আবার কেউ তার বক্তব্যের পেছনের কারণ জানতে চাইছেন।

তবে ধারণা করা হচ্ছে, প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসনকে ঘিরেই ওই স্ট্যাটাস দিয়েছেন মেঘনা আলম। ইলিয়াসের কোনো একটি পোস্টের প্রতিক্রিয়ায় তিনি এ জবাব দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এরই মধ্যে মেঘনা আলমের স্ট্যাটাসের স্ক্রিনশট বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পোস্টটি নিয়ে আলোচনা-সমালোচনার পাশাপাশি নানা ধরনের মন্তব্য করছেন তার অনুসারীরা।

এর আগে বিভিন্ন ঘটনা ও বক্তব্যের কারণে একাধিকবার আলোচনায় এসেছেন মেঘনা আলম। ২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ প্রতিযোগিতায় বিজয়ী হন তিনি। পাশাপাশি ‘মিস বাংলাদেশ ফাউন্ডেশন’ নামে একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

তবে সৌদি আরবের সাবেক রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলানের সঙ্গে সম্পর্কের বিষয়টি সামনে আসার পর তাকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। সে সময় বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপকভাবে আলোচিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আমি সারাজীবন ভার্জিন ছিলাম : মেঘনা আলম

প্রকাশিত সময় : ০৬:৩৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬