মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘বর্ষীয়ান’ অভিনেতাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য তনুশ্রী দত্তের

ফের আলোচনায় অভিনেত্রী তনুশ্রী দত্ত। ‘প্রবীণ’ বা ‘বর্ষীয়ান’ অভিনেতা বলতে কী বোঝায়— এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। তনুশ্রীর মতে, কারও বয়স কখনোই তাঁর প্রাপ্য সম্মান নির্ধারণের একমাত্র মাপকাঠি হওয়া উচিত নয়। বরং একজন মানুষকে তাঁর বয়সের চেয়ে চরিত্র ও আচরণের ভিত্তিতে মূল্যায়ন করা উচিত।

সোমবার (২৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে নিজের একটি অভিজ্ঞতার কথা তুলে ধরেন তনুশ্রী। তিনি জানান, এক প্রবীণ অভিনেতাকে দেখে প্রথমে তাঁর মনে হয়েছিল, হয়তো ওই অভিনেতা এখন আর কাজ পাচ্ছেন না এবং তাঁকে সহযোগিতা করা প্রয়োজন। কিন্তু পরে সেই ধারণা বদলে যায়।

তনুশ্রীর দাবি, বলিউডে ‘বর্ষীয়ান’ শব্দটি অনেক সময় শুধু বয়স বা দীর্ঘ ক্যারিয়ার বোঝাতে ব্যবহৃত হয় না। বরং দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে থেকে পরিস্থিতি বুঝে নিজের স্বার্থে তা কাজে লাগাতে পারা ব্যক্তিদের ক্ষেত্রেও শব্দটি ব্যবহার করা হয়।

পোস্টে তনুশ্রী লেখেন, ‘আমি প্রথমে ভেবেছিলাম, বর্ষীয়ান অভিনেতা, কেউ কাজ দিচ্ছেন না—সাহায্য করি। কিন্তু না, বলিউডে ‘বর্ষীয়ান’ শব্দের অর্থ চালাক ও অভিজ্ঞ খেলোয়াড়।’

অভিনেত্রী আরও অভিযোগ করেন, ইন্ডাস্ট্রির কিছু প্রবীণ সদস্য তরুণ ও তুলনামূলকভাবে সুবিধাপ্রাপ্ত ব্যক্তিদের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করেন। তাঁর দাবি, বলিউডে এ ধরনের ঘটনা বারবার দেখা গেছে।

কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ না করে তনুশ্রী বলেন, তরুণদের প্রতি বিদ্বেষপূর্ণ ও নেতিবাচক মনোভাব পোষণকারী অনেকেই আবার নিজেদের ‘প্রবীণ’ বা অভিজ্ঞ মহলের অংশ হিসেবে পরিচিত করেন। তাঁর অভিযোগ, সুবিধাপ্রাপ্ত তরুণদের প্রতি বিদ্বেষ থেকে কেউ কেউ তাদের ক্ষতি করার জন্য যেকোনো কিছু করতে পারেন।

এই অভিজ্ঞতা থেকে মানুষের মূল্যায়ন নিয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছেন বলেও জানান তনুশ্রী। তাঁর মতে, এখন থেকে কারও বয়স বা পরিচয়ের বদলে তাঁর চরিত্র ও আচরণকেই মানুষের বিচার করার প্রধান ভিত্তি হিসেবে দেখবেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘বর্ষীয়ান’ অভিনেতাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য তনুশ্রী দত্তের

প্রকাশিত সময় : ০৬:৩১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬