সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারের শক্তিশালী পরিকল্পনা রয়েছে

শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারের শক্তিশালী পরিকল্পনা রয়েছে। শিক্ষাব্যবস্থা মানসম্মত করতে যা যা করণীয়, সরকার সবই করবে। শিগগিরই এসব পরিকল্পনার একটি দৃশ্যমান রূপরেখা পাওয়া যাবে।

রবিবার (৩০ আগস্ট) রংপুর পিটিআইয়ে দিনব্যাপী কর্মশালা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিকে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর স্বল্পতা দূর করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য স্কুল ফিডিং প্রকল্প চালু এবং পোশাক সরবরাহের কথাও জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের আধুনিক ও যুগোপযোগী শিক্ষায় গড়ে তুলতে পাঠদান ও শিখন পদ্ধতিতে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন ববি হাজ্জাজ।

তিনি বলেন, শিক্ষক বদলি প্রক্রিয়াসহ প্রাথমিক শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে বেশকিছু পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে প্রাথমিক শিক্ষার গুণগত মান আরো উন্নত করা হবে।

এ সময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসি, পরিচালক (প্রশাসন) মো. কামরুল হাসান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক আজিজুর রহমানসহ বিভাগের বিভিন্ন জেলার ঊর্ধ্বতন শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারের শক্তিশালী পরিকল্পনা রয়েছে

প্রকাশিত সময় : ০৯:২৪:০১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬