সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাবির নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক আসলাম হোসেন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবনিযুক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এ এইচ এম আসলাম হোসেন দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (একাডেমিক) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রবিবার (৩০ আগস্ট) দুপুরে আনুষ্ঠানিকভাবে তিনি নতুন দায়িত্বে যোগ দেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম তাকে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদে নিয়োগ দেন

দায়িত্ব গ্রহণের সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় সহকর্মীদের উদ্দেশে এ এইচ এম আসলাম হোসেন তার দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

এ এইচ এম আসলাম হোসেন ২০০৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপ-রেজিস্ট্রার (একাডেমিক) হিসেবে যোগ দেন। এর আগে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ে সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাবির নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক আসলাম হোসেন

প্রকাশিত সময় : ০৯:৩৩:০৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬