ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় অবস্থানের সময় পঞ্চগড় থেকে রোহিঙ্গা নাগরিক দুই দম্পতিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাদের সদর থানায় হস্তান্তর করা হয়। এ দিন সকালে সদর উপজেলার মাগুরমারী বিওপির আওতাধীন টিটিপাড়া এলাকায় বিজিবির একটি টহল দল তাদের আটক করে।
আটকরা হলেন- মো. এনায়েতুল্লাহ (২৩), তার স্ত্রী জাইনুব বিবি (২১)। তারা কক্সবাজারের ৭ নম্বর কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের সদস্য। অপর দুইজন হলেন, এনামুল হাসান (২৩) ও তার স্ত্রী নুর কলিমা (২০)। তারা কক্সবাজারের ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের সদস্য।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চারজন জানান, তাদের কক্সবাজার থেকে পঞ্চগড়ে নিয়ে আসা হয়েছে। তাদের অবৈধভাবে ভারতে পাঠানোর পরিকল্পনা ছিল।
তাদের পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করেছে বিজিবি
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বলেন, আটক চার রোহিঙ্গার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























