বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেবের সঙ্গে থাকার কথা জানালেন শুভশ্রী

কলকাতার সিনেমায় একসময় জনপ্রিয় জুটি ছিলেন দেব ও শুভশ্রী। শুধু পর্দার রসায়ন নয়, একসময় তাদের মধ্যে ছিল প্রেমের সম্পর্কও। সময়ের সঙ্গে সেই সম্পর্ক অতীত হয়েছে। শুভশ্রী এখন পরিচালক রাজ চক্রবর্তীর স্ত্রী। অন্যদিকে দেবও নিজের অভিনয়, প্রযোজনা ও পরিচালনা নিয়ে ব্যস্ত। তবে প্রেমের সম্পর্ক না থাকলেও দেব-শুভশ্রীর মধ্যে বন্ধুত্ব এখনও অটুট।

একসময় তাদের মধ্যে অভিমান থাকলেও দেবের একটি ফোনেই যেন সেই দূরত্ব মুছে গেছে। ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের রাতের সেই ফোন কলের গল্পই এবার সামনে আনলেন শুভশ্রী। রাজের সঙ্গে বিদেশে ছুটি কাটাচ্ছিলেন শুভশ্রী। ভারতীয় সময় তখন রাত ২টা। হঠাৎ ফোনে দেখতে পান দেবের মিসড কল। সেই মুহূর্তের কথা বলতে গিয়ে শুভশ্রী জানান, মিসড কলটি দেখেই তিনি বুঝেছিলেন, ফোনের কারণ যা-ই হোক, দেবের পাশে তাকে দাঁড়াতেই হবে।

সেই রাতে দেব তাকে ফোন করে বলেন, ‘আমি কিচ্ছু জানি না, স্ক্রিপ্ট জানি না, ডিরেক্টর কে সেটাও জানি না, সাবজেক্ট কী সেটাও জানি না, কিন্তু আমি একটা ছবির ঘোষণা করতে চাই, তুমি করবে?’ দেবের এমন প্রস্তাবে এক মুহূর্তও ভাবেননি শুভশ্রী।

অর্থাৎ ছবির পরিচালক কে, চিত্রনাট্য কী, এমনকি বিষয়টিই বা কী কিছুই না জেনেই দেবের কথায় ছবিতে কাজ করতে রাজি হয়ে যান শুভশ্রী। দেবের প্রতি তার আস্থার জায়গাটাই যেন স্পষ্ট হয়েছে এই ঘটনায়। দেশু৭-এর র‍্যাপ-আপ পার্টিতে ক্যামেরার সামনে সেই ঘটনার কথা বলতে গিয়ে শুভশ্রী বলেন, ‘আমার কাছে একটা ফোনে মিস কল ছিল। যখন মিস কল দেখেছিলাম, তখনই বুঝেছিলাম যাই ফোনের কারণটা হোক আমাকে ওর পাশে দাঁড়াতে হবে।’

শুধু দেবের প্রস্তাবে রাজি হওয়াই নয়, নতুন পরিচালক দেবকে নিয়েও নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন শুভশ্রী। তিনি বলেন, তারা একসঙ্গে যাত্রা শুরু করেছিলেন। ফটোশুটের সময় দেবের ভিশন ও স্পষ্টতা দেখে তার মনে হয়েছিল, দেব হয়তো এমনিই পরিচালক হতে এসেছেন। পরে সেটে গিয়ে প্রথম দিন তার মনে হয়েছিল, পরিচালক হিসেবে দেব সম্ভবত ভালো অভিনয়টাই করছেন। তবে সময়ের সঙ্গে বদলে যায় সেই ধারণা। পরিচালকের আসনে দেবকে দেখে মুগ্ধ হন শুভশ্রী।

অন্যদিকে, এই জুটিকে ঘিরে দর্শকদের আগ্রহও কম নয়। দেব ও শুভশ্রী কলকাতার সিনেমার জনপ্রিয় জুটিগুলোর একটি।
এবার ‘দেশু৭’ ছবিতে ফের একসঙ্গে দেখা যাবে দেব-শুভশ্রীকে। সিনেমার নাম ‘দেশু৭’ বলেই জানিয়েছেন দেব। পুরোনো এই জুটির নতুন রসায়ন বড়পর্দায় দেখার অপেক্ষায় দর্শক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দেবের সঙ্গে থাকার কথা জানালেন শুভশ্রী

প্রকাশিত সময় : ০৫:২৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬