অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে টানা তিন ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। প্রথম ম্যাচে চায়নিজ তাইপেকে উড়িয়ে দেওয়ার পর পাকিস্তানকে হারিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে কাজাখস্তানকে ৪-০ গোলে পরাজিত করেছে তারা।
বাংলাদেশের ক্রীড়াপ্রেমীরা ঘুম থেকে উঠেই হকির জয়ের খবর পেয়েছে। বাংলাদেশ শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল। প্রথম কোয়ার্টারে দুই গোলে এগিয়ে যায়৷
দ্বিতীয় কোয়ার্টারে কোনো দল গোল করতে পারেনি। মধ্য বিরতির পরের কোয়ার্টারেও বাংলাদেশ গোল পায়নি। তবে শেষ কোয়ার্টারে আরও দুই গোল করায় ৪-০ স্কোরলাইনে শেষ হয় ম্যাচ। রিমন দুটি ও লিজা ও লিমা একটি করে গোল করেন।
বাংলাদেশ নারী দল জুনিয়র এশিয়া কাপে চ্যালেঞ্জার গ্রুপে রয়েছে। এই গ্রুপে হকির উন্নয়নশীল দেশগুলো রয়েছে। বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ হংকং। চ্যালেঞ্জার গ্রুপে স্থানের ওপর এলিট গ্রুপের বিপক্ষে স্থান নির্ধারণী প্রতিপক্ষ ঠিক হবে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























