মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানা গেল

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী নভেম্বরের ৭ থেকে ১৫ তারিখের মধ্যে প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে তিনি এ তথ্য জানান।

অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ফলাফল প্রস্তুতের কাজ চলমান রয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম অঞ্চলে পরীক্ষা শেষ করতে কিছুটা দেরি হলেও ওই অঞ্চলের ফলাফল প্রস্তুতের জন্য অতিরিক্ত পরীক্ষক নিয়োগ করা হয়েছে। ফলে সম্ভাব্য সময়ের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়। তবে ব্যবহারিক পরীক্ষা ১৫ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।

এ বছর সাধারণ, মাদরাসা ও কারিগরি মিলিয়ে মোট ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন

ফল প্রকাশের তারিখ চূড়ান্ত হলে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তা জানানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানা গেল

প্রকাশিত সময় : ০৫:১৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬