রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘এটাই আমার শেষ বিশ্বকাপ’

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ঘিরে নিজের লক্ষ্য পরিষ্কার করেছেন বিরাট কোহলি। ভারতের হয়ে আগামী বিশ্বকাপই তার শেষ ওয়ানডে বিশ্বকাপ হবে বলে জানালেন এই অভিজ্ঞ ব্যাটার। আসন্ন বিশ্বকাপে শিরোপা জিততে যা কিছু করা দরকার, সবকিছু করতে প্রস্তুত তিনি।

৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আগামীকাল দুপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে ভারত। তার আগে জিওস্টারকে দেওয়া সাক্ষাৎকারে ওয়ানডে বিশ্বকাপের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন কোহলি। তার মতে, একটি বড় টুর্নামেন্টে দীর্ঘ সময় ধরে সেরাটা ধরে রাখা কঠিন। বিদেশের মাটিতে খেললে সেই চ্যালেঞ্জ আরও বাড়ে।

কোহলি বলেন, ‘৫০ ওভারের বিশ্বকাপের তীব্রতা অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি। কারণ এখন এটি টি-টোয়েন্টির পর্যায়ের তীব্রতায় ১০টি ম্যাচ খেলার মতো। কিন্তু আপনি এক দিনে আড়াইটি টি-টোয়েন্টি ম্যাচের সমান খেলছেন। এত বড় একটি টুর্নামেন্ট ও বিশ্বকাপে ১০টি ম্যাচজুড়ে সেই তীব্রতা ধরে রাখা বড় ব্যাপার। তাছাড়া এবার খেলতে হবে বিদেশের মাটিতে। এটি আপনার ওপর অনেকটা চাপ ফেলে।’

নিজের শেষ বিশ্বকাপের প্রসঙ্গ তুলে ধরে কোহলি বলেন, ‘আমার জন্য, ভারতের হয়ে এটাই শেষ বিশ্বকাপ, যেটিতে আমি খেলব। আর সেটাই আমার প্রেরণা। সবকিছু উজাড় করে দিতে চাই। অবশ্যই লক্ষ্য একেবারেই বিশ্বকাপ জেতা। আর এর জন্য যা কিছু করা দরকার, আমি তা করতে পুরোপুরি প্রস্তুত।’

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। উদ্বোধনী ম্যাচ মাঠে গড়াবে ৪ অক্টোবর। ২১ নভেম্বর ফাইনাল দিয়ে টুর্নামেন্ট শেষ হবে। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে নিজেদের ঘরের মৌসুম শুরু করছে ভারত।

বিশ্বকাপে কোহলির পারফরম্যান্সও তাকে এই টুর্নামেন্টের অন্যতম সফল ব্যাটারে পরিণত করেছে। ৩৭ ম্যাচে ১ হাজার ৭৯৫ রান করেছেন তিনি। ব্যাটিং গড় ৫৯.৮৩। পাঁচটি সেঞ্চুরির পাশাপাশি করেছেন ১২টি ফিফটি। ১১৭ রানের ইনিংসটি তার সর্বোচ্চ। ওয়ানডে ক্যারিয়ারে ৩০২ ইনিংসে ৫৪ সেঞ্চুরিতে ১৪ হাজার ৯৪১ রান করেছেন কোহলি; ব্যাটিং গড় ৫৮.৫৯। সর্বোচ্চ ইনিংস ১৮৩ রান। স্ট্রাইক রেট ৯৩.৯৫।

২০১১ সালে ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন কোহলি। ২০১৫, ২০১৯ ও ২০২৩ বিশ্বকাপেও খেলেছেন তিনি। ২০২৩ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে হারের পর এবার আরেকটি বিশ্বকাপে শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবেন এই অভিজ্ঞ ব্যাটার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘এটাই আমার শেষ বিশ্বকাপ’

প্রকাশিত সময় : ০৯:৪৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬