রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় আরো তিনজনের মৃত্যু, শনাক্ত ২২৯

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৮৭৩ জনে দাঁড়িয়েছে।

একই সময়ে আরো ২২৯ জন নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৬৯ হাজার ৯৮২ জনে বেড়েছে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের করোনা পরিস্থিতি সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি-বেসরকারি ল্যাবরেটরিতে ২০ হাজার ৪৮টি নমুনা সংগ্রহ এবং ২০ হাজার ৩১টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৪ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২১১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৩ হাজার ৮৩৬ জন।

প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

করোনায় আরো তিনজনের মৃত্যু, শনাক্ত ২২৯

প্রকাশিত সময় : ০৬:০৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১