রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেশে আরো ১০৩ ডেঙ্গু রোগী হাসপাতালে

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ১০৩ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১০৩ জন। এর মধ্যে ঢাকাতে ৮৯ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১৪ জন।

এতে আরো বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ৭০৫ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ৫৪৫ জন ও অন্যান্য বিভাগে বর্তমানে ১৬০ জন রোগী ভর্তি রয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ নভেম্বর (আজ) পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৪ হাজার ৩৮০ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ হাজার ৫৮০ জন। এ পর্যন্ত ডেঙ্গু রোগে মারা গেছেন ৯৫ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দেশে আরো ১০৩ ডেঙ্গু রোগী হাসপাতালে

প্রকাশিত সময় : ১১:১৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১