রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩৮

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১৩৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ১৪ হাজার ৬৯ জনে।

শুক্রবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এই সময়ে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৮ জন, তবে কেউ মারা যায়নি।

এর আগে ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয় গত ৭ জুন। সেদিন ৪৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন ডেঙ্গু নিয়ে।

হাসপাতালে নতুন করে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৬০ জন, চট্টগ্রাম বিভাগে ২৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৯ জন, ঢাকা উত্তর সিটিতে (ডিএনসিসি) একজন, ঢাকা দক্ষিণ সিটিতে (ডিএসসিসি) ২৪ জন, খুলনা বিভাগে তিনজন ও রাজশাহী বিভাগে তিনজন রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩৮

প্রকাশিত সময় : ১০:৩৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫