সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯২৮ জনে।

এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২১৩ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭২ হাজার ৯৪৮ জনে।
মঙ্গলবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২২৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৬ হাজার ৯৬৭ জন।
গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৩৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২০ হাজার ৭৬৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ০৩ শতাংশ।
এ পর্যন্ত মোট ১ কোটি ৬ লাখ ৩৪ হাজার ২৫৪টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৭৯ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭১ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই নারী। তারা ঢাকা বিভাগের। দেশের বাকি বিভাগগুলোতে কারো মৃত্যুর খবর পাওয়া যায় নি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু

প্রকাশিত সময় : ১০:৫৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১