মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আফ্রিকা থেকে আসা ২৪০ জন নিখোঁজ: স্বাস্থ্যমন্ত্রী

মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রনে কাঁপছে সারা বিশ্ব। এ অবস্থায় আফ্রিকা থেকে দেশে আসা ২৪০ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন রোধে করণীয় নির্ধারণী সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ডেল্টার চেয়েও বেশি ঝুঁকিপূর্ণ ওমিক্রন। ওমিক্রনের সংক্রমণ রোধে সরকার সতর্ক অবস্থানে আছে। তবে দুঃখের বিষয় গত এক মাসে ২৪০ জন আফ্রিকা থেকে এসেছেন। এখন তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের ফোনও বন্ধ।
তিনি বলেন, আফ্রিকা মহাদেশ থেকে আসতে নিরুৎসাহিত করা হচ্ছে। কর্তৃপক্ষকে বলবো বিদেশ থেকে যারা আসবে, তাদের যেন মনিটরিং করা হয়।
তিনি আরও বলেছেন, ৬০ বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ দেয়া হবে। এছাড়াও করোনা নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত দেশগুলো থেকে আগতদের বাধ্যতামূলকভাবে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হবে।
জাহিদ মালেক বলেন, সীমান্তে কঠোর কড়াকড়ি আরোপ করা হবে। সব জেলায় চিঠি দেওয়া হবে। সংক্রমণ ঠেকাতে সব ধরনের সামাজিক রাজনৈতিক অনুষ্ঠান সীমিত করতে হবে।
তবে দেশের করোনা পরিস্থিতি মোকাবিলায় আগের চেয়ে সক্ষমতা বেড়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

আফ্রিকা থেকে আসা ২৪০ জন নিখোঁজ: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত সময় : ১১:০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১