বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিঙ্গাপুরে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থা ক্রমান্বয়ে উন্নতির দিকে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে তাঁর সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল এই তথ্য নিশ্চিত করেছেন।

মিজানুর রহমান সোহেল জানান, মির্জা আব্বাস বর্তমানে হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। তাঁকে প্রতিদিন নিয়মিত থেরাপি দেওয়া হচ্ছে। আগের চেয়ে তাঁর শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল।

এদিকে বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তাঁর সহধর্মিণী রাহাত আরা বেগম। এর আগে সিঙ্গাপুরে অবস্থানরত বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন।

উল্লেখ্য, গত ১১ মার্চ পবিত্র রমজান মাসে ইফতারের সময় রাজধানীর শাহজাহানপুরের বাসায় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে মির্জা আব্বাসকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রখ্যাত নিউরো চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তাঁর মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে গত ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও নজরুল ইসলাম খানও চিকিৎসার প্রয়োজনে সিঙ্গাপুরে অবস্থান করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সিঙ্গাপুরে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

প্রকাশিত সময় : ১১:০১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬