মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ যুবদলের ৩ নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টসের ঝুট নামানোকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে তিনজন গুলিবিদ্ধ হওয়ায় ঘটনায় এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহাবুব হোসেন এর সত্যতা নিশ্চিত করেন।

এর আগে, দিবাগত রাত দেড়টার দিকে পটুয়াখালীর কুয়াকাটা এলাকার হোটেল গ্র্যান্ড সাফা ইনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন (৫০), সাধারণ সম্পাদক খায়রুল আলম জসিম (৪৯) ও যুবদল কর্মী লিয়ন মাহমুদ আকাশ (২২)।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব হোসেন জানান, কুয়াকাটার একটি হোটেল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে, গত ৯ এপ্রিল ফতুল্লার এনায়েত নগর শাসনগাঁও চাঁদনী হাউজিং এলাকায় ঝুট নামানোকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রায় এক ঘণ্টার সংঘর্ষে গুলিতে শিশুসহ ৩জন আহত হন। এই ঘটনায় ফতুল্লা থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

নারায়ণগঞ্জ যুবদলের ৩ নেতা গ্রেপ্তার

প্রকাশিত সময় : ০৭:১২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬