মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত থেকে প্রবেশের সময় দুই তরুণ-তরুণী আটক

ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশের সময় বাংলাদেশি দুই তরুণ-তরুণীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে উপজেলার মনিয়ন্দের শিবনগর সীমান্ত এলাকা থেকে তাদের কর্নেল বাজার বিজিবি ক্যাম্পের টহল জওয়ানরা আটক করেন।

দুপুরে তাদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে আখাউড়া থানায় দায়ের করা মামলা সোপর্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দের শিবনগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে দেশে ফেরার পথে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।

আটককৃতরা হলেন- শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ফুলদী ইউনিয়নের নলকুড়া গ্রামের জোহর আলীর মেয়ে ঝর্না (২৬) এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি মাইজকার গ্রামের গোপাল চন্দ্র সরকারের ছেলে কানাই চন্দ্র সরকার (৩০)। প্রায় এক মাস আগে তারা সিলেটের হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে পৃথকভাবে ঝর্না কাজের সন্ধানে এবং কানাই চন্দ্র চিকিৎসা নিতে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন।

জিজ্ঞাসাবাদে তারা জানান, মনিয়ন্দ শিবনগর সীমান্তের মানবপাচারকারী হাসানের মাধ্যমে টাকার বিনিময়ে ভারত থেকে তারা বাংলাদেশে আসেন।

হাসান বিজিবি ও পুলিশের তালিকাভুক্ত মনিয়ন্দ সীমান্তের চিহ্নিত মাদক ও মানবপাচারকারী।

৬০ বিজিবি সুলতানপুর ব্যাটালিয়নের আখাউড়া কর্নেলবাজার (বিওপি) হাবিলদার মো. ইলিয়াস হোসেন বলেন, ভোরবেলা শিবনগর ২০২৬ মেইন পিলার সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করেন। এ সময় সীমান্তে বিজিবি টহল জওয়ানরা ওই দুইজনকে আটক করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ভারত থেকে প্রবেশের সময় দুই তরুণ-তরুণী আটক

প্রকাশিত সময় : ০৯:২৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬