মৃত শিশুরা হলো- উপজেলার পুর্ব ইলিশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আকবর হোসেনের ১৬ মাস বয়সী ছেলে মো. তাকরিম, আলীনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শাহাদাতের ৪ বছর বয়সী ছেলে আজমাইন ও ভেলুমিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. দুলালের ১৮ মাস বয়সী কন্যা তাসফিয়া।
মৃত তাকরিম, আজমাইন ও তাসফিয়ার স্বজনরা জানান, দুপুর ১২টা থেকে ২টার মধ্যে পরিবারের সদস্যদের অগোচরে শিশুরা বসতঘর থেকে বের হয়ে নিখোঁজ হয়।
পরে আশপাশে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাদের ভাসতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তিন শিশুকেই মৃত ঘোষণা করেন।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























