শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুবককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন, দুই পায়ের রগ কর্তন

মুন্সীগঞ্জ শহরে পূর্ববিরোধের জেরে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে মাথা থেঁতলে ও দুই পায়ের রগ কেটে দিয়েছে একদল দুর্বৃত্ত। বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের রনছ পারুলপাড়া এলাকায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত ওই যুবককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।

হামলার শিকার যুবকের নাম আলমগীর মন্ডল (৩৫)। তিনি শহরের পশ্চিম দেওভোগ এলাকার আশক আলী মন্ডলের ছেলে। স্বজনদের অভিযোগ, এলাকার চিহ্নিত মাদক কারবারি বাবু মিজি ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে এই বর্বরতা চালিয়েছে। অভিযুক্ত বাবু শহরের বৈখর এলাকার মৃত অফিজ উদ্দিনের ছেলে।

আহত আলমগীরের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও আলমগীরকে কুপিয়ে জখম করেছিল বাবু মিজি। ওই ঘটনায় বাবুর বিরুদ্ধে একটি মামলা করা হয়, যা বর্তমানে আদালতে চলমান। স্বজনদের দাবি, মামলা তুলে না নেওয়া এবং পূর্বশত্রুতার জেরে গতকাল সন্ধ্যায় আলমগীরকে একা পেয়ে রনছ পারুলপাড়া এলাকায় ধরে নিয়ে যায় বাবু ও তার ৪-৫ জন সহযোগী। এরপর তাকে একটি গাছের সঙ্গে বেঁধে ফেলা হয়। প্রথমে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে তার মাথা থেঁতলে দেওয়া হয় এবং একপর্যায়ে ধারালো চাইনিজ কুড়াল দিয়ে দুই পায়ের রগ কেটে দিয়ে চলে যায় দুর্বৃত্তরা।

নৃশংসতার শিকার আলমগীর মন্ডল অভিযোগ করে বলেন, “বাবুর নেতৃত্বে একদল সন্ত্রাসী আমাকে বেঁধে এ এলোপাতাড়ি কোপাতে থাকে। শেষে কুড়াল দিয়ে আমার দুই পায়ের রগ কেটে দেয়।” তিনি দাবি করেন, অভিযুক্ত বাবুর বিরুদ্ধে জোড়া খুনসহ ডজনখানেক মামলা রয়েছে।

চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় আলমগীরকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাগিব এহসান জানান, ধারালো অস্ত্রের আঘাতে যুবকের দুই পায়েরই রগ কেটে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ছাড়া মাথায় গভীর ক্ষত রয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি, তবে এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

যুবককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন, দুই পায়ের রগ কর্তন

প্রকাশিত সময় : ১২:১৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬