ময়মনসিংহে পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৯ টার দিকে ময়মনসিংহের আলালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতরা সম্পর্কে বাবা-ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রীবাহী একটি সিএনজি ফুলপুরের দিকে যাচ্ছিল। পথে আলালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলে নিহত হন।
কোতোয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছি। সড়কের যানজট নিয়ন্ত্রণে কাজ করছি। নিহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























