শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গায়ে পলিথিন জড়িয়ে রাস্তায় বেরিয়েছেন উর্বশী!

একের পর এক সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে ছক্কা হাঁকিয়েছেন উর্বশী রাউতেলা। এই বলিউড সুন্দরী হামেশাই নিজের ফ্যাশন স্টেটমেন্টের জেরে চর্চায় থাকেন। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উর্বশীর এক পোশাক নিয়ে এক্কেবারেই সন্তুষ্ট নন অনুরাগীরা, বরং বেজায় হতাশ তারা। ইনস্টাগ্রামে নিজের ভিন্ন ভিন্ন ফটোশ্যুটের গ্ল্যামারাস ছবি নিয়ে হামেশাই নেটদুনিয়ায় উত্তাপ চড়ান উর্বশী। তবে সম্প্রতি তিনি যেভাবে নিজেকে মেলে ধরলেন সেটা অনেকের মতে ‘ফ্যাশন ডিজাস্টার’।

ঘটনার সূত্রপাত উর্বশীর নিজের শেয়ার করা এক ইনস্টাগ্রাম ভিডিয়োকে ঘিরে। যেখানে পিঠখোলা কালো রঙা গাউনে দেখা মিলেছে তাঁর। সেই চকমকে গাউন দেখে অনেকেই বলছেন পলিথিন কেটে গায়ে লেপটে নিয়েছেন উর্বশী। একদম বেমানান এই পোশাক। এর জেরেই ট্রোলড হন উর্বশী। একজন ইউজার কটাক্ষ করে লেখেন- ‘পথিলিনের সঠিক ব্যবহার কেমন হওয়া উচিত তা দেখিয়ে দিলেন উর্বশী’।

তবে ট্রোলারদের পাত্তা দিতে না-রাজ উর্বশী। তিনি দিব্যি একের পর এক ছবি ও ভিডিয়ো পোস্ট করে চলেছেন। আজকাল বলিউডের পাশাপাশি মিউজিক অ্যালবমেও দেখা মিলছে এই সুন্দরীর। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করছেন ‘সনম রে’ নায়িকা।

আপতত নিজের আসন্ন ওয়েব সিরিজ ‘ইন্সপেক্টর অবিনাশ’ নিয়ে ব্যস্ত উর্বশী। এই সিরিজে নাম ভূমিকায় দেখা মিলবে রণদীপ হুডারও। এছাড়াও আপতত তাঁর হাতে রয়েছে মিশরীয় তারকা মহম্মদ রমজানের সঙ্গে একটি আন্তর্জাতিক প্রোজেক্ট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে দেশের পথে যাত্রা শুরু করেছেন হাজিরা

গায়ে পলিথিন জড়িয়ে রাস্তায় বেরিয়েছেন উর্বশী!

প্রকাশিত সময় : ০৬:৩৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১