গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে এক শিশু মারা গেছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যু বেড়ে ৬৫৭ জনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনের তথ্য বলছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে এক হাজার ৬ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এসময়ে নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৩৬ শিশুর।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম উপসর্গে ৫৬৫ শিশু মারা গেছে। এসময়ে হাম শনাক্ত হয়ে মারা গেছে ৯৩ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট হামের উপসর্গ দেখা দিয়েছে ৮৭ হাজার ৯২৯ শিশুর। এসময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭২ হাজার ৪০৫ শিশু। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছে ৬৮ হাজার ৭৮২ জন শিশু।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 



















