বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জর্ডানের বিপক্ষে নতুন কৌশলে আর্জেন্টাইন কোচ, ভাগ্য খুলতে পারে তরুণদের

গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে টানা জয়ে বেশ আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে আর্জেন্টিনা। ফলে জর্ডানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে কোচ লিওনেল স্কালোনি একাদশে বেশ কিছু পরিবর্তন আনতে পারেন। গুরুত্বপূর্ণ কয়েকজন ফুটবলারকে বিশ্রাম দিয়ে বেঞ্চে রাখার সম্ভাবনাও রয়েছে। এমন হলে বিশ্বকাপে এখনো অভিষেক না হওয়া স্কোয়াডের সাতজন খেলোয়াড় প্রথমবারের মতো মাঠে নামার সুযোগ পেতে পারেন।

টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, ডান হাতের আঙুলে চোট পাওয়ায় গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে বিশ্রাম দেওয়া হতে পারে। সেক্ষেত্রে তার বদলে হুয়ান মুসো অথবা জেরোনিমো রুলির একজনের বিশ্বকাপ অভিষেক হতে পারে।

রক্ষণভাগেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে ডান হাঁটুতে চোট পাওয়ায় ক্রিস্টিয়ান রোমেরো জর্দানের বিপক্ষে খেলতে পারবেন না। তার অনুপস্থিতিতে রক্ষণে নতুন মুখ দেখা যেতে পারে। পাশাপাশি মার্কোস সেনেসিকেও শুরুর একাদশে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

মাঝমাঠে লিয়ান্দ্রো পারেদেসের সঙ্গে অভিজ্ঞ জিওভানি লো সেলসো এবং তরুণ প্রতিভা ভ্যালেন্তিন বার্কো সুযোগ পেতে পারেন। উইংয়ে শুরু থেকে খেলতে পারেন জুলিয়ানো সিমিওনে ও হোসে ম্যানুয়েল লোপেজ।

তবে হুলিয়ান আলভারেজ যদি শুরুর একাদশে জায়গা পান, তাহলে সিমিওনেকে বেঞ্চে বসে ম্যাচ শুরু করতে হতে পারে। সে ক্ষেত্রে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামার সুযোগ মিলতে পারে তার।

এদিকে লিওনেল মেসিকে বিশ্রাম দেওয়া হবে নাকি তিনি বেঞ্চ থেকে নেমে খেলবেন, তা এখনো নিশ্চিত নয়। একইভাবে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকেও বিশেষ বিবেচনায় রাখা হচ্ছে। তবে স্কালোনির পরিকল্পনায় একাদশে বড় ধরনের পরিবর্তন আসার আভাস মিলেছে।

এই পরিবর্তনের ফলে নিকো পাজ, ভ্যালেন্তিন বার্কো ও জুলিয়ানো সিমিওনের মতো ফুটবলাররা প্রথমবারের মতো বিশ্বকাপে শুরুর একাদশে সুযোগ পেতে পারেন। এরই মধ্যে ফাকুন্দো মেদিনা, নিকো গঞ্জালেজ এবং নিকোলাস পাজ বিশ্বকাপে নিজেদের অভিষেক সম্পন্ন করেছেন।

আগামী ২৮ জুন জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

জলঢাকায় প্রশাসনের উদ্যোগে সাইবার নিরাপত্তা ও অপপ্রচার বিরোধী সভা অনুষ্ঠিত

জর্ডানের বিপক্ষে নতুন কৌশলে আর্জেন্টাইন কোচ, ভাগ্য খুলতে পারে তরুণদের

প্রকাশিত সময় : ১০:১৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬