শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কাঁটাবনে আবাসিক ভবনে আগুনে ২ যুবকের মৃত্যু

ঢাকার নিউমার্কেট এলাকার কাঁটাবনে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে দুই যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ জুন) রাত ১টার দিকে ভবনটির ১০ ও ১১ তলায় আগুন লাগে। এতে একজন দগ্ধ হয়ে ও অপরজন ধোঁয়ায় অসুস্থ হয়ে মারা যান।

নিহতরা হলেন আব্দুস সালাম (২০) ও জনি (২৪)। তাদের মধ্যে জনি দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং আব্দুস সালাম ধোঁয়ায় অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে মারা যান।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে আল বারাকা টাওয়ারের ১০ ও ১১ তলার আবাসিক অংশে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ১৪ তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত জনির বাবার নাম হাসান আরিফ। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, নিউমার্কেটের আল বারাকা টাওয়ারের অগ্নিকাণ্ডে নিহত দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি নিউমার্কেট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

কাঁটাবনে আবাসিক ভবনে আগুনে ২ যুবকের মৃত্যু

প্রকাশিত সময় : ১২:১২:২০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬