শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে আর্জেন্টিনা বিশেষ সুবিধা পাচ্ছে কি না প্রশ্নে যা বললেন স্কালোনি

বিশ্বকাপে আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে—এমন অভিযোগ নিয়ে এবার সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ‘ফেভারিটিজম’ বা বিশেষ সুবিধা পাওয়ার আলোচনা চলছে। বিষয়টি এবার শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে সীমাবদ্ধ না থেকে উঠে আসে বিশ্বকাপের নকআউট পর্বের আগের এক সংবাদ সম্মেলনেও। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হন স্কালোনি।

সেখানে তাকে প্রশ্ন করা হয়, আর্জেন্টিনা কি টুর্নামেন্টে কোনো বিশেষ সুবিধা পাচ্ছে? জবাবে তিনি স্পষ্টভাবে বলেন, এসব আলোচনায় গুরুত্ব না দেওয়াই ভালো। তার মতে, “সমাধান হলো সোশ্যাল মিডিয়া না দেখা। আপনি না দেখলে এসব কথাও জানতে পারবেন না।”

স্কালোনি আরও বলেন, বর্তমানে যে কেউ কোনো প্রমাণ ছাড়াই অনলাইনে কিছু পোস্ট করে তা দ্রুতই বড় ইস্যুতে পরিণত করতে পারে। তার মতে, মাঠের পারফরম্যান্সকে ছোট করতে এমন ভিত্তিহীন আলোচনা ছড়ানো হয়।

তিনি জোর দিয়ে বলেন, আর্জেন্টিনার সাফল্য কোনো বিশেষ সুবিধার ফল নয়, বরং পুরো দলের কঠোর পরিশ্রমের ফল। এতে শুধু লিওনেল মেসি-ই নন, দলের সব সদস্য ও স্টাফদের অবদান রয়েছে।

সোশ্যাল মিডিয়ার প্রভাব নিয়ে মন্তব্য করতে গিয়ে স্কালোনি বলেন, এর ভালো দিক থাকলেও খারাপ দিক হলো—যা খুশি তা মুহূর্তেই ভাইরাল হয়ে যেতে পারে, আর তাতেই বিভ্রান্তি তৈরি হয়। তবে তিনি পরিষ্কার করেন, এসব গুজবে তারা কোনো গুরুত্ব দিচ্ছেন না।

প্রসঙ্গত, রাউন্ড অব ৩২-এর ম্যাচে বাংলাদেশ সময় ভোর ৪টায় বিশ্বকাপে কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। কেপ ভার্দে জাতীয় ফুটবল দল এবারের আসরে ‘সারপ্রাইজ প্যাকেজ’ হিসেবে পরিচিতি পেয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

বিশ্বকাপে আর্জেন্টিনা বিশেষ সুবিধা পাচ্ছে কি না প্রশ্নে যা বললেন স্কালোনি

প্রকাশিত সময় : ১০:৫০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬