সোমবার (০৬ জুলাই) এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আগামী বৃহস্পতিবার (০৯ জুলাই) ফেনীর সোনাগাজী থেকে এনসিপির দক্ষিণাঞ্চলের পদযাত্রা পুনরায় শুরু হবে। এছাড়া যেসব এলাকায় কর্মসূচি স্থগিত করা হয়েছে, সেগুলোর পদযাত্রা এই মাসের শেষ দিকে নতুন সময়সূচি অনুযায়ী আয়োজিত হবে।
উল্লেখ্য, গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবি নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই কর্মসূচি পরিচালনা করছে। পদযাত্রাটি উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল—এই দুই ভাগে বিভক্ত। সোমবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জে একটি সমাবেশের মাধ্যমে এনসিপির উত্তরাঞ্চলের পদযাত্রা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























