তবে এক বিশ্বকাপে দুটি পেনাল্টি মিস করার রেকর্ডও মেসির। তিনি গত ম্যাচে মিসরে সঙ্গে একটি পেনাল্টি মিস করেছেন। এর আগেও এই বিশ্বকাপে তিনি আরেকটি পেনাল্টি মিস করেন।
পরিসংখ্যান বলছে, মেসি এ বিশ্বকাপে সর্বোচ্চ ২৬টি ক্রস করেছেন। যা প্রমাণ করে তিনি শুধু গোলদাতা নন, বরং দলের আক্রমণ গড়ে তোলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এছাড়া তিনি সর্বোচ্চ ২৯ বার গোলের উদ্দেশ্যে শট নিয়েছেন।
এ পর্যন্ত তিনি একটি অ্যাসিস্ট করেছেন। পাশাপাশি মাঝমাঠ ও রক্ষণভাগের মাঝামাঝি এলাকায় বল পাওয়ার দিক থেকেও তিনি এগিয়ে। যেখানে তার নামের পাশে রয়েছে ৯৭টি রিসেপশন
এই পরিসংখ্যানগুলো স্পষ্ট করে দেয়, মাঠে মেসির প্রভাব শুধু গোল করার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং আক্রমণ তৈরি, সুযোগ সৃষ্টি এবং দলকে এগিয়ে নেওয়ার প্রতিটি ক্ষেত্রে তিনি এখনো অপ্রতিরোধ্য।

স্পোর্টস ডেস্ক/ ডেইলি দেশ নিউজ ডটকম 























