সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মায়ামির হয়ে ডি পলের গোল, উৎসর্গ করলেন শোকার্ত মেসিকে

শোকের আবহেই মাঠে নেমেছিল ইন্টার মায়ামি। দলের অধিনায়ক লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর পর মেক্সিকোর ক্লাব মনতেরের বিপক্ষে লিগস কাপের ম্যাচটি শুরু হয় এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে। তবে বাবার মৃত্যুর পর আর্জেন্টিনার রোজারিওতে ফিরে যাওয়ায় এই ম্যাচে ছিলেন না মেসি।

মেসির অনুপস্থিতিতে ইন্টার মায়ামির অধিনায়কের দায়িত্ব পালন করেন তার জাতীয় দল সতীর্থ রদ্রিগো ডি পল। ম্যাচের ৩২তম মিনিটে দলকে এগিয়ে দেওয়ার পর গোলটি মেসিকে উৎসর্গ করেন তিনি।

বক্সের বাইরে থেকে কাসেমিরোর পাস পেয়ে ডান পায়ের শটে বল জালে পাঠান ডি পল। গোলের পরপরই জার্সি খুলে ফেলেন তিনি। তার জার্সির নিচে ছিল মেসির ১০ নম্বর জার্সি। সেটি দর্শকদের দেখিয়ে সতীর্থের প্রতি সমর্থন জানান এই মিডফিল্ডারের।

মেসির বাবার মৃত্যুর খবর প্রকাশের পর থেকেই শোক জানিয়ে আসছে ইন্টার মায়ামি। ম্যাচের আগে ন্যু স্টেডিয়ামের পর্দায় হোর্হে মেসির নাম দেখানো হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় মায়ামির খেলোয়াড়েরা কালো আর্মব্যান্ডও পরেছিলেন।

মেসির ১০ নম্বর জার্সির প্রতি শ্রদ্ধা জানিয়ে ম্যাচের ১০ মিনিটে গ্যালারিতেও দেখা যায় আবেগঘন দৃশ্য। সমর্থকেরা মেসির নামে স্লোগান দেন এবং তাঁর নামসংবলিত পতাকা ওড়ান। একটি পতাকায় লেখা ছিল, ‘ফুয়েরজা, লিও’—অর্থাৎ, ‘শক্ত থাকো, লিও’।

৬৮ বছর বয়সে মারা গেছেন হোর্হে মেসি। আর্জেন্টিনা জাতীয় দল এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছে, বাবার ব্যক্তিগত স্মরণসভায় অংশ নেবেন লিওনেল মেসি। শনিবার রাতেই তাকে রোজারিও শহরে পৌঁছাতে দেখা গেছে।

তবে মেসিবিহীন ম্যাচে জয় পায়নি ইন্টার মায়ামি। দি পলের গোলে এগিয়ে যাওয়ার পরও শেষ পর্যন্ত ২-১ গোলে হেরে গেছে তারা।

লিগস কাপে এটি ছিল মায়ামির দ্বিতীয় ম্যাচ। পয়েন্ট তালিকার শীর্ষ চারটি দল উঠবে নকআউট পর্বে। দুই ম্যাচের একটিতে হেরে মায়ামি এখন তালিকার নয় নম্বরে। লিগ পর্বে দলটির তৃতীয় ও শেষ ম্যাচ ১২ আগস্ট লিওনের বিপক্ষে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শাকিরা-পিকের প্রাসাদসম বাড়ি কিনছেন ইয়ামাল, দাম ১৫৭ কোটি

মায়ামির হয়ে ডি পলের গোল, উৎসর্গ করলেন শোকার্ত মেসিকে

প্রকাশিত সময় : ১০:০৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬