বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম

বিশ্ববাজারে স্বর্ণের দাম সামান্য বেড়েছে। যুক্তরাষ্ট্রের দুর্বল কর্মসংস্থান প্রতিবেদনের পর দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা কমে আসায় সোমবার (১০ আগস্ট) স্বর্ণের দামে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। পাশাপাশি চলতি সপ্তাহে প্রকাশিতব্য যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্যের দিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার গ্রিনিচ মান সময় (জিএমটি) সকাল ৮টা ৫৬ মিনিটে স্পট গোল্ডের দাম ০.১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৪৫ দশমিক ০৯ ডলারে দাঁড়ায়। এর আগে শুক্রবার স্বর্ণের দাম সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ওঠে। ওই দিন প্রতি আউন্সের দাম ১৭ জুনের পর সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছিল।

এদিকে, যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারের দামও সোমবার ০.১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪০৪ দশমিক ৮০ ডলারে লেনদেন হয়।

অ্যাক্টিভট্রেডসের জ্যেষ্ঠ বিশ্লেষক রিকার্ডো ইভানজেলিস্তা বলেন, গত সপ্তাহের ইতিবাচক ধারার কারণে স্বর্ণের দাম বাড়ছে। যুক্তরাষ্ট্রের হতাশাজনক কর্মসংস্থান প্রতিবেদন এবং এর ফলে ফেডের আরও সুদ বাড়ানোর প্রত্যাশা কমে যাওয়া স্বর্ণের বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জুলাইয়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে অপ্রত্যাশিতভাবে কর্মসংস্থান কমেছে। একই সঙ্গে এর আগের দুই মাসে প্রকাশিত কর্মসংস্থান বৃদ্ধির তথ্যও উল্লেখযোগ্যভাবে সংশোধন করে কমানো হয়েছে। এতে আগামী সেপ্টেম্বরে ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা আরও কমেছে।

সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, কর্মসংস্থান প্রতিবেদন প্রকাশের আগে সেপ্টেম্বরে সুদের হার বাড়ানোর সম্ভাবনা ৫৭ শতাংশ থাকলেও বর্তমানে তা কমে ৪৪ শতাংশে নেমে এসেছে।

সাধারণত সুদের হার কম থাকলে সুদবিহীন সম্পদ স্বর্ণের আকর্ষণ বাড়ে। কারণ তখন সুদ থেকে আয় করা সম্পদের তুলনায় স্বর্ণ ধরে রাখার সুযোগ-ব্যয় কমে যায়।

এখন বিনিয়োগকারীদের নজর যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্যের দিকে। বুধবার দেশটির ভোক্তা মূল্যসূচক (সিপিআই) এবং বৃহস্পতিবার উৎপাদক মূল্যসূচকের (পিপিআই) তথ্য প্রকাশ হওয়ার কথা রয়েছে। এসব তথ্য ফেডের ভবিষ্যৎ সুদের হার নীতির বিষয়ে নতুন ইঙ্গিত দিতে পারে।

রয়টার্সের জরিপে অর্থনীতিবিদরা ধারণা করছেন, জুলাইয়ে যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) বছরওয়ারি ৩ দশমিক ৪ শতাংশ বাড়তে পারে। জুনে এই বৃদ্ধির হার ছিল ৩ দশমিক ৫ শতাংশ।

এদিকে ভূরাজনৈতিক পরিস্থিতিও স্বর্ণের বাজারে নজরে রয়েছে। ইরান জানিয়েছে, ওমানের সঙ্গে হরমুজ প্রণালিতে নতুন নৌপথ নির্ধারণে তারা একটি চূড়ান্ত চুক্তির কাছাকাছি পৌঁছেছে। তবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ পুনরায় খুলতে যুক্তরাষ্ট্রকে কয়েকটি শর্ত পূরণ করতে হবে বলেও জানিয়েছে তেহরান।

অন্যদিকে, সোমবার স্পট সিলভারের দাম ০.৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৪ দশমিক ১৪ ডলারে উঠেছে। প্লাটিনামের দাম ০.৪ শতাংশ কমে হয়েছে ১ হাজার ৭৩৭ দশমিক ৪২ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১.২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬০ দশমিক ৭৫ ডলারে। সূত্র: রয়টার্স

দেশের বাজারে স্বর্ণের দাম

ভ্যাটসহ এখন ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা। বাজারে এখন থেকে ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন বাজারমূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম

প্রকাশিত সময় : ০৪:৩২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬