বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শনির দশা কাটাতে জ্যোতিষের দ্বারস্থ সায়ন্তিকা

অনেকদিন ধরেই একদমই ভাল যাচ্ছে না পশ্চিমবঙ্গেন তৃণমূল বিধায়ক তথা অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জির। বাংলা ইন্ডাস্ট্রিতে তার অভিনয় সেভাবে ছাপ যেমন ফেলতে পারেনি তেমনি চলতি বছরের বিধানসভাতে অক্লান্ত পরিশ্রম করেও কাজের কাজ কিছুই হয়নি। বিজেপি নেতা সজল ঘোষের কাছে ব্যাপক ব্যবধানে হারতে হয়েছে গ্ল্যামারস এই অভিনেত্রীকে। রাজনৈতিক ক্যরিয়ারের গোড়া থেকেই কটাক্ষ-সমালোচনা, এমনকি ট্রোলের শিকার হচ্ছেন সায়ন্তিকা। বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পর থেকেই রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি। ব্যক্তিগত জীবনেও রয়েছে চড়াই-উৎরাই রয়েছে। এসবের সমাধানের জন্য জ্যোতিষের দ্বারস্থ হলেন অভিনেত্রী। সায়ন্তিকাকে কী বললেন জ্যোতিষ?

এবারের বিধানসভা ভোটে বিধ্বংসী হারের ‘রাজনৈতিক দায়িত্ব মুখের কথা নয়’ বলে নিজের শরীরচর্চায় মন দিয়েছিলেন সায়ন্তিকা। তখন থেকেই অভিনেত্রীর লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায় প্রত্যাবর্তন নিয়ে ফিসফাস! কিছুদিন আগেই জানা গেছে, সায়ন্তিকা এবার ক্যামেরার সামনে ফিরছেন। ‘হইচই’-এর নতুন কোনো প্রজেক্টের হাত ধরে ফিরতে চলেছেন তিনি। এবার সেই ওয়েব প্ল্যাটফর্মের শোয়েই নিজের ব্যক্তিগতজীবন, ক্যারিয়ার নিয়ে জ্যোতিষীর থেকে যে পরামর্শ পেলেন অভিনেত্রী।

ইমন চক্রবর্তী সঞ্চালিত ‘হইচই’-এর নতুন নন-ফিকশন শো ‘কর্মা ক্লিনিক’-এ যোগ দিয়েছেন সায়ন্তিকা। সেখানেই জ্যোতিষীর মুখোমুখি হয়ে অভিনেত্রী জানান, এতদিন সাধারণ মানুষের কাছে ঠিক যেভাবে পৌঁছে গিয়েছিলেন, আবারও ঠিক সেই জায়গায় ফিরতে চান তিনি। একথা শুনেই জ্যোতিষী সপাট সায়ন্তিকাকে বলেন, রাজনীতি আপনার জন্য সঠিক জায়গা নয়। জ্যোতিষীর কথা শুনেই বিমর্ষ হয়ে পড়েন অভিনেত্রী।

জ্যোতিষী স্পষ্ট করে বলেন, বর্তমানে নায়িকার জীবনে শনির দশা চলছে। তবে তার ব্যক্তিগতজীবনে খুব শিগগিরিই বড় মোড় আসতে পারে। যা শুনে গায়িকা-সঞ্চালিকার প্রতিক্রিয়ায় রীতিমতো লজ্জায় লাল হয়ে যান সায়ন্তিকা। তাহলে কী নায়িকার জীবনে এবার বসন্ত উঁকি দিতে চলেছে? এমন কৌতূহল অমূলক নয়।

রাজনীতিতে আসার অনেক আগে থেকেই অভিনেতা জয় মুখার্জির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন সায়ন্তিকা। কিন্তু সেই সম্পর্ক পরে তিক্ততায় রূপ নেয়। ২০১৮ সালে নায়িকাকে হেনস্তার অভিযোগে গ্রেপ্তার হন জয়। তারপর থেকে সায়ন্তিকা আর কোনো সম্পর্কে জড়াননি। যদিও জয় এক বছর আগেই বিয়ে করেছেন। কিন্তু অভিনেত্রী এখনও সিঙ্গেল। এবার দীর্ঘ আট বছর বাদে সায়ন্তিকার ব্যক্তিগতজীবনে প্রেম ধরা দিতে চলেছে? এখন শুধুই সময়ের অপেক্ষা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শনির দশা কাটাতে জ্যোতিষের দ্বারস্থ সায়ন্তিকা

প্রকাশিত সময় : ০২:১৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬