শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

উচ্চশিক্ষার মানোন্নয়নে উপাচার্যদের নিয়ে দুই দিনব্যাপী নীতি সংলাপ শুরু আজ

দেশের উচ্চশিক্ষার সার্বিক রূপান্তর, গুণগত মান বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়গুলোতে কৌশলগত নেতৃত্ব ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আজ শুক্রবার (২১ আগস্ট) থেকে শুরু হচ্ছে উপাচার্যদের জাতীয় পর্যায়ের নীতিনির্ধারণী সংলাপ। ঢাকার সাভারে অবস্থিত ব্র্যাক সিডিএম-এ দুই দিনব্যাপী এই উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন’ (হিট) প্রকল্পের অধীনে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

ইউজিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত প্রসার, প্রযুক্তির বৈপ্লবিক পরিবর্তন, আন্তর্জাতিক শ্রমবাজারের নতুন চাহিদা এবং বৈশ্বিক প্রতিযোগিতার কথা মাথায় রেখে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে প্রস্তুত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও বেশি উদ্ভাবনী, জবাবদিহিমূলক এবং শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের উপযোগী দক্ষ গ্র্যাজুয়েট হিসেবে গড়ে তুলতে এই সংলাপ ভূমিকা রাখবে।

দুই দিনের এই সংলাপে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬০ জন উপাচার্য অংশগ্রহণ করছেন। এ ছাড়া জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, নীতিনির্ধারক, দেশি-বিদেশি শিক্ষাবিদ ও শিক্ষা গবেষকসহ ইউজিসি ও হিট প্রকল্পের প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সংলাপে উচ্চশিক্ষায় কৌশলগত নেতৃত্ব, সুশাসন, শিক্ষাদানের মান বৃদ্ধি, আন্তর্জাতিকীকরণ, গবেষণা ও উদ্ভাবন, শিল্পখাত-বিশ্ববিদ্যালয় যৌথ সহযোগিতা, স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা, আধুনিক কারিকুলাম প্রণয়ন এবং শিক্ষার্থীদের কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

আজ সংলাপে প্রথম দিনের মতবিনিময় পর্বে বেলা ১১টায় উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

আগামীকাল ২২ আগস্ট (শনিবার) বিকেল ৩টায় দুই দিনব্যাপী এই সংলাপের সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।

ইউজিসি জানিয়েছে, সংলাপ থেকে আসা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ও সুপারিশগুলো সংকলন করা হবে, যা ভবিষ্যতে হিট প্রকল্পের কার্যক্রমে বাস্তবায়নের পাশাপাশি দেশের উচ্চশিক্ষার টেকসই মানোন্নয়নে মূল নীতি-কৌশল হিসেবে ব্যবহৃত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

এ বছর হচ্ছে না বিপিএল, নতুন পরিকল্পনার কথা জানালেন তামিম

উচ্চশিক্ষার মানোন্নয়নে উপাচার্যদের নিয়ে দুই দিনব্যাপী নীতি সংলাপ শুরু আজ

প্রকাশিত সময় : ১০:২৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬