শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে মাদক মামলায় অভিযোগ সত্ত্বেও আবার দায়িত্বে ফিরলেন মেক্সিকোর গভর্নর

মেক্সিকোর সহিংসতাপ্রবণ সিনালোয়া রাজ্যের গভর্নর রুবেন রোচা মোয়া প্রায় চার মাস অনুপস্থিত থাকার পর আবার দায়িত্বে ফিরেছেন। মাদক পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রে তার বিরুদ্ধে মামলা হওয়ার পর তিনি ওই অভিযোগ মোকাবিলায় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক দীর্ঘ পোস্টে বামপন্থী প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের ঘনিষ্ঠ মিত্র রোচা মোয়া দাবি করেন, তিনি কোনো অপরাধ করেননি। তিনি বলেন, ‘মাথা উঁচু করে’ তিনি দায়িত্বে ফিরছেন।

এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ রোচা মোয়া এবং ক্ষমতাসীন দলের আরও নয় কর্মকর্তার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ আনে। তাদের বিরুদ্ধে কুখ্যাত সিনালোয়া কার্টেলের সঙ্গে যোগসাজশ করে যুক্তরাষ্ট্রে মাদক সরবরাহের অভিযোগ করা হয়। একই সঙ্গে তাদের যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের দাবিও জানানো হয়।

মেক্সিকোর কোনো ক্ষমতাসীন রাজনৈতিক নেতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রকাশ্যে অভিযোগ আনার ঘটনা এটিই প্রথম। এ ঘটনায় দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনাও তৈরি হয়।

প্রেসিডেন্ট শেইনবাউম যুক্তরাষ্ট্রের কাছে রোচাকে হস্তান্তরের আগে অভিযোগের ‘অকাট্য’ প্রমাণ দেওয়ার দাবি জানিয়েছিলেন। রোচা সাবেক প্রেসিডেন্ট ও শেইনবাউমের রাজনৈতিক গুরু আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

তবে শুক্রবার রোচার দায়িত্বে ফেরার বিষয়ে শেইনবাউমের সরকার জানায়, এটি রোচার ‘ব্যক্তিগত সিদ্ধান্ত’।  সরকার এ সিদ্ধান্ত অনুমোদন করেনি।

৭৭ বছর বয়সী রোচা যুক্তরাষ্ট্রের অভিযোগপত্র প্রকাশের পর গত ১ মে দায়িত্ব থেকে সরে দাঁড়ান। শুক্রবার তার আকস্মিকভাবে দায়িত্বে ফিরে আসায় তার ভবিষ্যৎ নিয়ে মেক্সিকো সিটি ও ওয়াশিংটনের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

কুখ্যাত সিনালোয়া কার্টেলটি কারাগারে থাকা মাদকসম্রাট হোয়াকিন ‘এল চাপো’ গুজমানের সহপ্রতিষ্ঠিত।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিনালোয়া কার্টেলকে মেক্সিকোর ছয়টি মাদকচক্রের মধ্যে একটি হিসেবে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছেন।

এল চাপোর শহরেরই বাসিন্দা রোচা

মে মাসের শেষ দিকে মেক্সিকোর কৌঁসুলিরা রোচাকে জিজ্ঞাসাবাদ করেন।

এক্সে দেওয়া পোস্টে রোচা বলেন, ১১২ দিন তদন্তের পরও তার বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ পাওয়া যায়নি। তিনি দাবি করেন, ‘আমি কোনো অপরাধ করিনি।’

রোচা সিনালোয়া অঙ্গরাজ্যের বাদিরাগুয়াতো শহরে জন্মগ্রহণ করেন। একই শহরকে নিজের বাড়ি বলতেন যুক্তরাষ্ট্রে কারাবন্দি মাদকসম্রাট এল চাপোও।

পেশায় শিক্ষক রোচা দীর্ঘ কর্মজীবনে শিক্ষকতা, গবেষণা ও রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

যুক্তরাষ্ট্রের কৌঁসুলিদের অভিযোগ, ২০২১ সালে গভর্নর নির্বাচনে জয়ী হতে রোচা এল চাপোর ছেলেদের কাছ থেকে সহায়তা নিয়েছিলেন।

এল চাপোর সাবেক সহযোগী ও মাদকচক্রের প্রভাবশালী নেতা ইভান ‘এল মায়ো’ সাম্বাদা ২০২৪ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হওয়ার পর রোচার নাম উল্লেখ করেন। সাম্বাদার দাবি, রোচা আয়োজিত একটি কথিত বৈঠকের আমন্ত্রণের কথা বলে তাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল এবং পরে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়।

রোচা অবশ্য শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। তিনি নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে বলেন, তার বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগ সাজানো হয়েছে’।

সূত্র: বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মিথিলার ২১ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিওতে কাঁপছে নেটদুনিয়া!

যুক্তরাষ্ট্রে মাদক মামলায় অভিযোগ সত্ত্বেও আবার দায়িত্বে ফিরলেন মেক্সিকোর গভর্নর

প্রকাশিত সময় : ১০:৪৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬