সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়া কারিনার একটি ভিডিওকে কেন্দ্র করে এই আলোচনার সূত্রপাত। ভিডিওতে দেখা যায়, টিম মেম্বারদের সঙ্গে গাড়ির দিকে হেঁটে যাচ্ছেন কারিনা। এ সময় তার এক সহযোগী কারিনার ঠিক সামনে ছাতা ধরে রাখার চেষ্টা করছিলেন।
যদিও এই গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে অভিনেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র। তারা জানিয়েছে, অভিনেত্রী মোটেও অন্তঃসত্ত্বা নন। ক্যামেরার বিশেষ কোণ, পোশাকের গঠন কিংবা সাম্প্রতিক ছুটিতে খাওয়াদাওয়ার কারণে শরীরের রূপ কিছুটা ভিন্ন মনে হতে পারে। ফলে ছাতার আড়ালের বিষয়টিকে অন্তঃসত্ত্বা হওয়ার নিশ্চিত তথ্য হিসেবে দেখার কোনো সুযোগ নেই।
এর আগে এক সাক্ষাৎকারে কারিনা নিজেই বলেছিলেন, ষাটোর্ধ্ব বয়সে সাইফ আবারও বাবা হন—তা তিনি চান না। দুই সন্তানকে নিয়ে বর্তমানে তারা বেশ গুছিয়ে সংসার করছেন।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 





















