শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুই সন্তান জন্মের পর প্রেমিকাকে বিয়ে করলেন অর্জুন রামপাল

আট বছর লিভ ইনের পর প্রেমিকাকে বিয়ে করলেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। শুক্রবার (২১ আগস্ট) পোশাকশিল্পী গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়েডসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। ভারতিয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

গোয়ায় বাস করেন অর্জুন-গ্যাব্রিয়েল। সেখানেই ভারতীয় সময় ৪টার দিকে দেশটির আইনমতে বিয়ে সারেন তারা। তবে সাদামাটা ছিল তাদের কাগজ-কলমে বাঁধা পড়ার মুহূর্ত। কারও পরনে ছিল না বিয়ের পোশাক। এরইমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে অর্জুন-গ্যাব্রিয়েলের বিয়ের ছবি।

তবে সদ্য বিয়ে করলেও অর্জুন-গ্যাব্রিয়েল বাগদান সেরেছেন আগেই। গেল বছর রিয়া চক্রবর্তীর পডকাস্টে হাজির হয়েছিলেন তারা। সেখানে অর্জুন রিয়াকে বলেছিলেন, “আমাদের বাগদান হয়ে গেছে। তোমার অনুষ্ঠানেই প্রথম বললাম এই কথাটা।” এভাবেই বিয়ে সম্পর্কে তথ্য দিয়েছিলেন অভিনেতা।

গ্যাব্রিয়েল দক্ষিণ আফ্রিকার মডেল। ২০১৮ সালে হৃদয়ঘটিত সম্পর্কে জড়ান দুজন। ২০১৯ সালে প্রাক্তন স্ত্রী মেহর জেসিয়ার সঙ্গে দাম্পত্য জীবনে ইতি টানেন অর্জুন। প্রথম স্ত্রীর সঙ্গে লেনাদেনা চুকানোর কয়েক মাস পরই গ্যাব্রিয়েলার কোলে আসে অভিনেতার প্রথম সন্তান অ্যারিক। তার তিন বছর পর দ্বিতীয় সন্তান আরব আসে এ জুটির ঘরে। তবে কাগজে কলমে বাঁধা ছিলেন না এতদিন। এবার সে পথে হাঁটলেন।

অর্জুনকে সবশেষ দেখা গেছে ধুরন্ধর সিনেমায়। দুই পর্বেই ছিলেন তিনি। প্রথম পর্বে তার চরিত্রের দৈর্ঘ্য অল্প হলেও সিক্যুয়েলে বিস্তর সময় পেয়েছেন। সিনেমা দুটি করে প্রশংসিত হয়েছেন অভিনেতা। এবার অনুরাগীদের দিলেন আরও এক সুখবর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মিথিলার ২১ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিওতে কাঁপছে নেটদুনিয়া!

দুই সন্তান জন্মের পর প্রেমিকাকে বিয়ে করলেন অর্জুন রামপাল

প্রকাশিত সময় : ১০:৪৯:২৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬