সাংবাদিকরা যখন জানতে চান, এই নাম পরিবর্তনের মাধ্যমে তিনি কানাডাকে কী বার্তা দিতে চাইছেন, তখন ট্রাম্প কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্কের কঠোর সমালোচনা করেন। তিনি দাবি করেন, ‘কানাডা দীর্ঘদিন ধরে আমাদের ঠকিয়ে আসছে।’ ট্রাম্প আরও বলেন, ‘তারা আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেনি। কানাডার কর্মকর্তারা খুবই খারাপ আচরণ করেছেন। তারা খুবই বাজে মানুষ।’
যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে শুরু হওয়া বাণিজ্য বিরোধে জড়িয়ে থাকা কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ট্রাম্পের এই আদেশের জবাব দেন। কার্নি লেখেন, ‘আমরা জানি, আমেরিকা বদলে যাচ্ছে। তাদের বাণিজ্য সম্পর্ক, পররাষ্ট্রনীতি, জাতীয় স্মৃতিস্তম্ভ, এমনকি জলভাগের নামও বদলে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘কানাডিয়ানরা এটাও জানে, বাস্তবতার নাম হচ্ছে লেক অন্টারিও। আগে যেমন ছিল, এখনো তেমনই আছে, ভবিষ্যতেও থাকবে।’
এর আগে, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর ট্রাম্পের ভৌগোলিক স্থানের নাম পরিবর্তনের উদ্যোগ এবারই প্রথম নয়। ২০২৫ সালের জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে তিনি এক নির্বাহী আদেশে ‘গালফ অব মেক্সিকো’র নাম পরিবর্তন করে ‘গালফ অব আমেরিকা’ রাখেন। সেই আদেশে ট্রাম্প বলেন, ‘এই উপসাগর দীর্ঘদিন ধরে আমেরিকার একটি গুরুত্বপূর্ণ সম্পদ এবং দেশের অবিচ্ছেদ্য অংশ।’
তবে ইতিহাস বলছে, ‘গালফ অব মেক্সিকো’ নামটি প্রায় ৫০০ বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে। অর্থাৎ, যুক্তরাষ্ট্র রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়ারও বহু আগে থেকেই এই নাম প্রচলিত ছিল।
লেক অন্টারিও নামের ইতিহাস
অনেকে মনে করেন, লেক অন্টারিওর নাম কানাডার অন্টারিও প্রদেশ থেকে এসেছে। কিন্তু বাস্তবে বিষয়টি উল্টো। ‘অন্টারিও’ নামটি এসেছে হিউরন আদিবাসীদের শব্দ ‘oniatari: io’ থেকে, যার অর্থ ‘ঝলমলে পানির হ্রদ।’ এই হ্রদের নাম থেকেই ১৮৬৭ সালে প্রতিষ্ঠিত অন্টারিও প্রদেশের নাম রাখা হয়।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের ২৫তম প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলির সম্মানে এই নাম ফিরিয়ে আনা হয়েছে।’
সমালোচনা থাকলেও ট্রাম্পের এই নির্বাহী আদেশ মূলত প্রতীকী। এটি কানাডাকে কোনোভাবেই এই নাম ব্যবহার করতে বাধ্য করে না। কেবল যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার সরকারি নথিতে ‘লেক আমেরিকা’ নাম ব্যবহার করবে। একইভাবে, মেক্সিকো এখনো ট্রাম্পের দেওয়া ‘গালফ অব আমেরিকা’ নাম স্বীকৃতি দেয় না। বিশ্বের আরও অনেক দেশ ও আন্তর্জাতিক সংস্থাও এই নাম গ্রহণ করেনি। তবে কিছু প্রযুক্তি প্রতিষ্ঠান, যেমন গুগল ম্যাপসের নির্মাতা অ্যালফাবেট, যুক্তরাষ্ট্রে থাকা ব্যবহারকারীদের জন্য ট্রাম্পের নির্বাহী আদেশ অনুযায়ী নাম দেখানো শুরু করেছিল।

আন্তর্জাতিক ডেস্ক / ডেইলি দেশ নিউজ ডটকম 






















