আর্জেন্টিনার জাতীয় দলের জার্সিতে মেসির বিদায়ী ঘন্টা বেজে গিয়েছে। কিন্তু আকাশি-নীল শিবিরে তাঁর শূন্যস্থান পূরণ হবে কিভাবে? মেসির শূন্যস্থান পূরণের কোনো সরাসরি সমাধান খুঁজছেন না আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। বরং দলের খেলার ধরনে প্রয়োজন অনুযায়ী পরিবর্তনের পথেই হাঁটতে চান তিনি।
মেসির বিদায়ের পর অনেক কিছুই বদলে যাবে আর্জেন্টিনা দলে। তবে ৮ বারের ব্যালন ডি-অর জয়ী এই ফুটবলারের অভাব পূরণের ব্যাপের স্কালোনি বলেন, ‘আমরা ভিন্ন কৌশলে খেলার পথ খুঁজে নেব।’
কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি
বল দখলকে অবশ্য সেই পরিকল্পনার মূল ভিত্তি হিসেবেই রাখতে চান স্কালোনি। বলিভিয়ার বিপক্ষে ম্যাচের আগে স্কালোনি আরও বলেন, ‘এই ম্যাচগুলো নতুন কিছু পরীক্ষা-নিরীক্ষা করার জন্যই। তবে তা সত্ত্বেও, আমাদের খেলার মূল ভিত্তি থাকবে বল দখলে রাখা। সেখান থেকে পরিস্থিতি অনুযায়ী আমরা মানিয়ে নেব।’
অর্থাৎ মেসির জায়গায় আরেকজনকে দিয়ে একইভাবে খেলার চেয়ে দল হিসেবে নতুন সমাধান খোঁজার দিকেই বেশি মনোযোগ স্কালোনির। এর মধ্যেই মেসির ঐতিহাসিক ১০ নম্বর জার্সি নিয়েও আর্জেন্টিনার অবস্থান পরিষ্কার করেছেন কোচ। আপাতত এই জার্সি কাউকেই দেওয়া হচ্ছে না। মেসির বিদায়ী ম্যাচ পর্যন্ত ১০ নম্বরটি তাঁরই থাকছে। এরপর কী হবে, সে সিদ্ধান্ত পরে নেওয়া হবে
স্কালোনি আগেই বলেছেন, ‘এই ম্যাচগুলোতে আমাদের কাউকে ১০ নম্বর পরাতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তাই লিওর ম্যাচ পর্যন্ত আমরা কাউকে ১০ নম্বর দেব না। এরপর দেখা যাবে। এখনো আমরা সিদ্ধান্ত নিইনি।’
মেসি জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছেন ৩১ আগস্ট। এএফএ প্রকাশিত তাঁর বিদায়ী চিঠিতেও তিনি লিখেছিলেন, সিদ্ধান্তটি তাঁকে ভেতর থেকে কষ্ট দিয়েছে, তবে তিনি বুঝতে পারছেন, এটাই সময়।

রিপোর্টারের নাম 






















