রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাবির শহীদ জিয়াউর রহমান হলের নতুন প্রাধ্যক্ষ ফারুকী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলে নতুন প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. এ নাইম ফারুকী। শনিবার (১০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে আগের প্রাধ্যক্ষ আরবি বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মতিউর রহমানকে অব্যাহতি দেয়া হয়েছে।

রেজিস্ট্রার দপ্তরের আদেশে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ড. এ নাইম ফারুকী শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন। আদেশটি ১০ অক্টোবর থেকেই কার্যকর হবে। একই আদেশে আরও বলা হয়, ড. মুহাম্মদ মতিউর রহমান আজ শনিবার পূর্বাহ্ন থেকে হলের প্রাধ্যক্ষ পদ থেকে অব্যাহতি পেয়েছেন। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন এ আদেশ জারি করেন।

ড. এ নাইম ফারুকী জাপানের কুমামোতো বিশ্ববিদ্যালয় থেকে কম্পোজিট মেটেরিয়ালসের ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। আন্তর্জাতিক জার্নালে তার ২৬টির বেশি গবেষণাপ্রবন্ধ রয়েছে। একটি পেটেন্ট এবং দশটির বেশি আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের অভিজ্ঞতা তার আছে। তিনি ২৬টি এমএসসি থিসিস তত্ত্বাবধান করেছেন এবং বর্তমানে তিনজন পিএইচডি গবেষক তার অধীনে কাজ করছেন।

ড. এ নাইম ফারুকী বলেন, “ঐতিহ্যবাহী শহীদ জিয়াউর রহমান হল প্রশাসন পরিচালনার গুরুদায়িত্ব আমার কাঁধে অর্পিত হয়েছে। এই সম্মান ও দায়িত্বের জন্য আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। একটি আবাসিক হল কেবল শিক্ষার্থীদের থাকার জায়গা নয়; এটি তাদের দ্বিতীয় বাড়ি এবং মেধা, নেতৃত্ব ও মানবিক গুণাবলি বিকাশের মূল কেন্দ্র। হল প্রশাসনকে একটি গতিশীল, শিক্ষার্থীবান্ধব ও নিয়মতান্ত্রিক কাঠামোর মধ্যে পরিচালনা করাই আমার প্রধান লক্ষ্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাবির শহীদ জিয়াউর রহমান হলের নতুন প্রাধ্যক্ষ ফারুকী

প্রকাশিত সময় : ০৯:২০:১৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬