শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর ৫টি জরুরি প্রস্তাবের সঙ্গে একমত জামায়াত

বিশ্ব জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান যে পাঁচটি জরুরি প্রস্তাব করেছেন, সেগুলোকে স্বাগত জানিয়েছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কপ৩১-এ অংশ নেওয়া প্রতিনিধিদল। তবে, বাংলাদেশের জন্য যে ৩০ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত মানুষ যেন পায়, তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। একইসঙ্গে এই তহবিলের অর্থ যেন পুরোপুরি দুর্নীতিমুক্তভাবে ব্যবহার করা হয়, সেটিও নিশ্চিত করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল।

শনিবার (১৪ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় চলমান কপ৩১ ভেন্যুর বাংলাদেশ প্যাভিলিয়নের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

তিনি বলেন, “আগে জলবায়ু তহবিলে যেসব আন্তর্জাতিক ফান্ড এসেছে, তা খরচে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। তাই, আগামীতে যে বরাদ্দ আসতে যাচ্ছে, সেখানে দুর্নীতি বন্ধের জন্য নিয়মিত ট্র্যাকিং রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করতে হবে।”

সংবাদ সম্মেলনে মাহবুবুল আলম সালেহী পরিবেশ রক্ষা নিয়ে জামায়াতের থ্রি জিরো ভিশন তুলে ধরেন, যেখানে জিরো ফ্লাডস, জিরো ওয়েস্ট ও জিরো এনভায়রনমেন্ট ডিগ্রেডেশনের কথা উল্লেখ করেন তিনি। এই থ্রি জিরো ভিশন জামায়াতের পক্ষ থেকে বিভিন্ন সাইড ইভেন্টে তুলে ধরা হয়েছে বলে জানান মাহবুবুল আলম সালেহী। একইসঙ্গে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের হাত থেকে বাংলাদেশসহ বিশ্বকে রক্ষা করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াত।

জামায়াতের এই তরুণ নেতা বলেন, “জলবায়ু পরিবর্তন কিংবা পরিবেশ রক্ষা কোনো রাজনৈতিক, ধর্মীয় কিংবা আঞ্চলিক ইস্যু নয়। তাই, এ বিষয়ে সরকারকে সব পক্ষকে একসঙ্গে নিয়ে প্রত্যাশিত তহবিল পেতে কাজ করতে হবে।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুবুল আলম সালেহী এমপি অভিযোগ করেছেন, বাংলাদেশ প্যাভিলিয়নের ভেতরে সংবাদ সম্মেলনের জন্য আজ দুপুর দেড়টা পূর্বনির্ধারিত থাকলেও পরিবেশ মন্ত্রণালয়ের নিয়োজিত প্যাভিলিয়ন কর্তৃপক্ষ তা করতে অসহযোগিতা করেছে।

তিনি জানান, প্যাভিলিয়নে সংবাদ সম্মেলনের বিষয়টি সরাসরি পরিবেশ প্রতিমন্ত্রী ও প্যাভিলিয়নের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিবের সঙ্গে কথা বলে আগেই নিশ্চিত করা ছিল।

এ ঘটনাকে দুঃখজনক আখ্যায়িত করে তিনি বলেন, জামায়াত মূলত সরকারকে সহযোগিতা করে ঐক্যবদ্ধভাবে পরিবেশ রক্ষায় বাংলাদেশের অবস্থান তুলে ধরতে জলবায়ু সম্মেলনে এসেছিল। কিন্তু, সরকারের জলবায়ু সম্মেলনের প্রতিনিধিরা তাতে সহযোগিতা করলেন না।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কপ৩১ জামায়াত প্রতিনিধি দলের সমন্বয়ক ড. মাহমুদুল হাসান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শ্রমিকরা কাজ না করলে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের

জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর ৫টি জরুরি প্রস্তাবের সঙ্গে একমত জামায়াত

প্রকাশিত সময় : ০৮:৪৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬